যুক্তরাষ্ট্রে প্রত্যক্ষদর্শীর গুলিতে বন্দুকধারীর মৃত্যু

আপডেট : ২৮ মে ২০২২, ০৪:৪৩ পিএম

যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়ায় এক পার্টিতে বন্দুকধারী হামলা চালানোর পর প্রত্যক্ষদর্শী এক নারীর গুলিতে ওই বন্দুকধারীর মৃত্যু হয়েছে। 

শনিবার (২৮ মে) বিবিসির প্রতিবেদনে জানানো হয়, বুধবার (২৫ মে) ওয়েস্ট ভার্জিনিয়ার চার্লস্টনে একটি এপার্টমেন্ট কমপ্লেক্সের বাইরে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম ডেনিস বাটলার (৩৭)। তিনি একজন চিহ্নিত অপরাধী বলে জানিয়েছে পুলিশ। 

পুলিশ জানায়, চার্লস্টনে একটি এপার্টমেন্ট কমপ্লেক্সের বাইরে অনুষ্ঠিত এক পার্টির পাশ দিয়ে দ্রুতগতিতে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন ডেনিস।  

পার্টিতে শিশুরা থাকায় তাকে গাড়ির গতি কমাতে বলেন উপস্থিত লোকজন। পরে একটি এআর-১৫ রাইফেল নিয়ে ফিরে এসে গুলি চালাতে শুরু করেন তিনি। 

পুলিশের মুখপাত্র টনি হ্যাজেলেট এক সংবাদ সম্মেলনে জানান, ওই ব্যক্তি গুলি চালাতে শুরু করলে পার্টিতে উপস্থিত এক নারী তার ব্যাগ থেকে একটি বন্দুক বের করে তার ওপর পাল্টা গুলি চালান। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। 

ওই নারীর পরিচয় প্রকাশ করা হয়নি। তবে এ ঘটনার তদন্তে তিনি সহায়তা করছেন বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হবে না বলেও জানানো হয়েছে। 

আরও পড়ুন: কানে পাকিস্তানি চলচ্চিত্র জয়ল্যান্ডের বাজিমাত

টনি হ্যাজেলেট আরও বলেন, ওই নারী স্থানীয় কমিউনিটির একজন সদস্য যিনি আইনসম্মতভাবে নিজের অস্ত্র বহন করছিলেন। হুমকির মুখে পড়ে তিনি পদক্ষেপ নেন এবং মানুষের জীবন বাঁচান। 

ডেনিস কীভাবে তার রাইফেলটি পেয়েছে তা এখনও নিশ্চিত নয়। তবে একজন অপরাধী হিসেবে তার অস্ত্র বহনের অনুমতি ছিল না বলে নিশ্চিত করেছে পুলিশ। 

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনায় দেশটির অস্ত্র আইন নিয়ে নতুন করে বিতর্কের শুরু হয়েছে। এর আগে মঙ্গলবার (২৫ মে) টেক্সাসের একটি স্কুলে বন্দুক হামলায় ১৯ শিশুসহ ২১ জনের মৃত্যু হয়। 


একাত্তর/এসজে

জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় আবারও নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইরান।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর