পারস্য উপসাগরে ইরানের হাতে দুই গ্রীক জাহাজ আটক

আপডেট : ২৮ মে ২০২২, ০৩:০৫ পিএম

পারস্য উপসাগরে গ্রীসের দু'টি তেলবাহী ট্যাংকার জাহাজ আটক করেছে ইরানের রেভল্যুশনারি গার্ড। 

শুক্রবার (২৭ মে) রেভল্যুশনারি গার্ড নৌবাহিনীর এক বিবৃতির বরাতে এ তথ্য জানায় ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইরনা। 

এর আগে গ্রীস উপকূলে যুক্তরাষ্ট্র ইরানের একটি তেলবাহী ট্যাংকার আটক করলে এর বিরুদ্ধে 'শাস্তিমূলক ব্যবস্থা' নেয়ার কথা জানায় ইরান। 

গ্রীসের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানের উপকূল থেকে ২২ নটিক্যাল মাইল দূরে আন্তর্জাতিক জলসীমায় গ্রীসের পতাকাবাহী 'ডেল্টা পোসাইডন' জাহাজে অবতরণ করে ইরান নৌবাহিনীর একটি হেলিকপ্টার। এরপর তারা জাহাজের ক্রুকে জিম্মি করে। 

এদিকে ইরানের কাছে আরেকটি গ্রীসের পতাকাবাহী জাহাজেও একই ঘটনা ঘটে বলে জানিয়েছে তারা, যদিও এক্ষেত্রে জাহাজের নাম প্রকাশ করা হয়নি। 

উভয়ক্ষেত্রে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ করে গ্রীস জানায়, এ ব্যাপারে মিত্র দেশগুলোকে জানিয়ে এথেন্সে ইরানের রাষ্ট্রদূতের কাছে অভিযোগ করা হয়েছে। 

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে প্রত্যক্ষদর্শীর গুলিতে বন্দুকধারীর মৃত্যু

উল্লেখ্য, গত মাসে ইভিয়া দ্বীপের কাছে ১৯ রাশিয়ান ক্রুসহ ইরানের পতাকাবাহী 'পেগাস' জাহাজটি আটক করে গ্রীস। 

পরে যুক্তরাষ্ট্র ওই জাহাজে থাকা ইরানি তেলের কার্গোটি জব্দ করে পেগাস জাহাজকে ছেড়ে দেয়। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকাকালে বর্জন করা পরমাণু চুক্তি যখন ইরান আবার ফিরিয়ে আনার চেষ্টা করছে, তখন তেল জব্দের এ ঘটনা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। 


একাত্তর/এসজে

গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর