নেপালে ২২ আরোহী নিয়ে যাত্রীবাহী বিমান নিখোঁজ

আপডেট : ২৯ মে ২০২২, ০৭:৫৩ পিএম

নেপালের একটি বেসরকারি এয়ারলাইন্সের মালিকানাধীন একটি যাত্রীবাহী বিমান ২২ জন আরোহী নিয়ে নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার।

রোববার (২৯ মে) বিমানটি রাজধানী কাঠমান্ডুর কাছে পোখারা শহর থেকে জমসম শহরে যাচ্ছিলো। সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে মুসতাং জেলার কাছাকাছি এলাকায় বিমানটির সাথে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানান সেখানকার চীফ ডিসট্রিক্ট অফিসার নেত্র প্রসাদ শর্মা। 

বিমানটি তারা এয়ার নামক প্রতিষ্ঠানের মালিকানাধীন বলে জানিয়েছে নেপালের বিমান কর্তৃপক্ষ। 

এয়ারলাইন্সের এক কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে জানান, বিমানে চারজন ভারতীয়, দুইজন জার্মান ও ১৬ জন নেপালি নাগরিক ছিলেন। তাদের মধ্যে ছিলেন বিমানের তিনজন ক্রু। 

নিখোঁজ বিমানটির সন্ধান চালাতে দুইটি হেলিকপ্টার মোতায়েন করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়াও নেপালের সেনাবাহিনীর একটি এমআই-১৭ হেলিকপ্টার মুসতাং জেলার উদ্দেশ্যে রওনা হয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর মুখপাত্র নারায়ণ সিলওয়াল। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে অনুসন্ধানকাজ ব্যাহত হচ্ছে বলে জানানো হয়েছে। 

আরও পড়ুন: সংকট কাটাতে রুশ তেল নিচ্ছে শ্রীলঙ্কা

উল্লেখ্য, প্রতিকূল আবহাওয়া ও দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত এয়ারস্ট্রিপের কারণে নেপালে প্রায়ই অভ্যন্তরীণ বিমান দুর্ঘটনা ঘটে থাকে। 

এর আগে ২০১৬ সালে তারা এয়ারলাইন্সের একটি টুইন অটার বিমান পশ্চিম নেপালের পাহাড়ি অঞ্চলে বিধ্বস্ত হয়ে ২৩ আরোহীর মৃত্যু হয়। সেই বিমানটিও পোখারা থেকে জমসম যাচ্ছিলো। 

২০১৮ সালে ঢাকা থেকে কাঠমান্ডু যাওয়ার পথে ল্যান্ডিংয়ের সময় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়ে ৭১ আরোহীর মধ্যে ৫১ জনের মৃত্যু হয়। 


একাত্তর/এসজে

নেপালের রাজনীতিতে এক নজিরবিহীন নাটকীয়তায় সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সকালে, রাজধানী কাঠমান্ডুর ভক্তপুরে তাঁদের নিজ নিজ...
গত বছরের সেপ্টেম্বরের ‘জেন জি’ বিক্ষোভ দমনের অভিযোগে একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। একই মামলায় নেপালি কংগ্রেস নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ...
নেপালের ঐতিহাসিক সাধারণ নির্বাচনে এক অভাবনীয় ওলটপালট ঘটে গেছে। মাত্র চার বছর আগে গঠিত রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি), যার নেতৃত্বে রয়েছেন র‍্যাপার থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া বালেন্দ্র শাহ,...
নেপালের সংসদীয় রাজনীতিতে এক অভূতপূর্ব নীরব বিপ্লব ঘটে গেছে। গত ৫ মার্চের সাধারণ নির্বাচনে সব প্রথাগত সমীকরণ ভেঙে দিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে যাচ্ছে কাঠমান্ডুর সাবেক মেয়র ও জনপ্রিয়...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর