ইরানে লক্ষাধিক লিটার জ্বালানিসহ জাহাজের ৯ ক্রু গ্রেপ্তার

আপডেট : ৩০ মে ২০২২, ১২:৪৭ পিএম

লক্ষাধিক লিটার জ্বালানি তেল পাচারের অভিযোগে একটি জাহাজকে আটক করে এর ৯ ক্রুকে গ্রেপ্তার করেছে ইরান। 

সোমবার (৩০ মে) ইরানের তাসনিম সংবাদসংস্থার বরাতে এ তথ্য জানায় রয়টার্স। তবে জাহাজটি কোন দেশের সে ব্যাপারে কিছু জানানো হয়নি। 

ইরানের হরমোজগান প্রদেশের প্রধান বিচারপতির বরাতে তাসনিম জানায়, কেশম দ্বীপের মেরিন কর্মকর্তারা সেখানকার প্রসিকিউটরের আদেশে এক লাখ ছয় হাজার পাঁচশ' লিটার জ্বালানি তেল পাচারের সময় একটি জাহাজ আটক করে। 

আরও পড়ুন: নেপালে বিধ্বস্ত বিমানের ১৪ আরোহীর দেহাবশেষ উদ্ধার

পারস্য উপসাগর ব্যবহার করে জ্বালানি তেল পাচারের অভিযোগে ইরান প্রায়ই বিদেশি জাহাজ আটক করে থাকে। 

এর আগে শুক্রবার (২৭ মে) পারস্য উপসাগরে গ্রীসের দু'টি তেলবাহী ট্যাংকার জাহাজ আটক করে ইরানের রেভল্যুশনারি গার্ড। 


একাত্তর/এসজে

জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর