নেপালে বিধ্বস্ত বিমানের ১৪ আরোহীর দেহাবশেষ উদ্ধার

আপডেট : ৩০ মে ২০২২, ০২:৩৯ পিএম

নেপালে ২২ আরোহী নিয়ে বিধ্বস্ত হওয়া যাত্রীবাহী বিমানের ধংসস্তুপ থেকে ১৪ জনের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩০ মে) দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, দুর্ঘটনাস্থলের প্রায় একশ' মিটার এলাকা জুড়ে বিমানটির ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। 

নেপাল সেনাবাহিনীর মুখপ্তার ব্রিগেডিয়ার জেনারেল নারায়ণ সিলওয়াল সোমবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধ্বংসস্তূপের ছবি পোস্ট করেন। 

রোববার (২৯ মে) তারা এয়ারলাইন্সের বিমানটি নিখোঁজ হওয়ার প্রায় ২০ ঘণ্টা পর মুসতাং জেলার থাসাংয়ে সমুদ্রপৃষ্ঠ থেকে সাড়ে ১৪ হাজার উচ্চতায় বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পায় উদ্ধারকারী দল। 

তারা এয়ারের মুখপাত্র সুদর্শন বারতাওলা জানান, দুর্ঘটনাস্থলের আশেপাশে একশ' মিটার এলাকা জুড়ে বিমানটির ধ্বংসাবশেষ ছড়িয়ে থাকায় সেখান থেকে আরোহীদের দেহাবশেষ উদ্ধারের কাজ চালাচ্ছে উদ্ধারকারী দল। 

আরও পড়ুন: বন্যা ভূমিধসে ব্রাজিলে নিহত ৫৭, নিখোঁজ ৫৬

এর আগে প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকাজ সাময়িকভাবে স্থগিত করা হয়েছিলো। পরে সেনাবাহিনী, পুলিশ ও বিশেষজ্ঞ উদ্ধারকারী দল আবারও উদ্ধারকাজ শুরু করে। 

উল্লেখ্য, রোববার পোখারা থেকে জমসম যাওয়ার পথে সকাল ৯টা ৫৫ মিনিটে ১৯ জন যাত্রী ও তিনজন ক্রু নিয়ে তারা এয়ারের বিমানটির সাথে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রতিকূল আবহাওয়ায় বিমানটি পাহাড়ের গায়ে আছড়ে পড়ে বিধ্বস্ত হয় বলে ধারণা করা হচ্ছিলো। 


একাত্তর/এসজে

নেপালের প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় ত্রিশূলী নদী অববাহিকায় অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পগুলো পলি ও কাদার নিচে সম্পূর্ণ চাপা পড়ার পর এখন উদ্ধারকাজের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ক্ষতিগ্রস্ত...
নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসের চারদিন পরও প্রায় তিন হাজার মানুষের সন্ধান মেলেনি। বুধবার হিমালয় অঞ্চলে বরফ, কাদা, পানি ও ধ্বংসাবশেষের সুনামির মতো স্রোতে বিপর্যস্ত হয়ে পড়ে...
নেপালে আচমকা সৃষ্ট প্রলয়ঙ্করী প্লাবনে স্থানীয় বাসিন্দা এবং নিরাপত্তা বাহিনীর সদস্যসহ মোট ৮২৬ জন মানুষের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজদের মধ্যে বেশিরভাগই বিদেশি পর্যটক। 
ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের দুই মাস পর মৃতের সংখ্যা বেড়ে ছয় হাজার ৫০৯ জনে দাঁড়িয়েছে। তবে এখনো বহু মানুষ নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 
নিজের সুবিধামতো আইন প্রণয়ন ও তা রাজনৈতিক প্রতিপক্ষের ওপর প্রয়োগ করে বিশ্ব ইতিহাসে কোনো স্বৈরশাসকই টিকতে পারেনি বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের এক বছর অপেক্ষা করানোর প্রচলিত নিয়ম বদলানোর কথা ভাবছে সরকার। ফলাফল প্রকাশের তিন মাসের মধ্যে এসব শিক্ষার্থীর পুনরায়...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকা থেকে প্রায় ১৩ কোটি নাম বাদ দেওয়ার গুরুতর অভিযোগে উত্তাল হয়ে উঠেছে রাজধানী নয়া দিল্লি। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকে যন্তর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর