উত্তর কোরিয়ার কোভিড পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: ডব্লিওএইচও

আপডেট : ০২ জুন ২০২২, ০২:১৭ পিএম

উত্তর কোরিয়ার কোভিড পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে বলেই ধারণা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিংবা ডব্লিওএইচও। যদিও সংস্থাটি উত্তর কোরিয়ার কোভিড সংক্রমণ সংক্রান্ত কোন তথ্য পাচ্ছে না।

এদিকে উত্তর কোরিয়া বলছে, দেশটির করোনা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে। খবর বিবিসিরি।

গত ১২ মে উত্তর কোরিয়া প্রথমবারের মতো দেশটিতে করোনা সংক্রমণ দেখা দেয়ার ঘোষণা দেয়। গত সপ্তাহে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনারও দাবি করে দেশটি।

কিন্তু ডব্লিওএইচও’র জরুরি পরিচালক মাইকেল রায়ান সাংবাদিকদের বলেন, আমরা ধারনা করছি পরিস্থিতি ভালো নয়, খারাপের দিকে যাচ্ছে।

তবে তিনি স্বীকার করেছেন, সর্বগ্রাসী রাষ্ট্রটি খুব সামান্য তথ্যই সরবরাহ করে। আর প্রয়োজনীয় তথ্য না পেলে বিশ্বের কাছে একটি সঠিক মূল্যায়ন তুলে ধরা কঠিন।

আরও পড়ুন: কিউবার ওপর থেকে বিমান চলাচল নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র

এদিকে উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা ‘কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি’ (কেসিএনএ) বৃহস্পতিবার বলেছে, গত ২৪ ঘণ্টায় ৯৬ হাজার ৬শ’ ‘জ্বরের রোগী’ শনাক্ত হয়েছে। এপ্রিলের শেষ সপ্তাহ থেকে মোট ৩৮ লাখ লোক জ্বরে আক্রান্ত হয়েছে। গত সপ্তাহ পর্যন্ত ৬৯ জন মারা গেছে।

উত্তর কোরিয়ায় বিশ্বের সবচেয়ে খারাপ স্বাস্থ্য ব্যবস্থা বিদ্যমান। তবুও কেসিএনএ’র খবরে বলা হয়েছে, আক্রান্ত ৯৫ শতাংশ লোক সুস্থ হয়েছে।


একাত্তর/আরএ

উত্তর কোরিয়ার দীর্ঘদিনের বন্ধু ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের পূর্বনির্ধারিত যৌথ সামরিক মহড়া কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন। উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে...
উত্তর কোরিয়ায় সামরিক ড্রোন পাঠানোর অভিযোগে দক্ষিণ কোরিয়ার কারাবন্দি সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে আরও ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
ভূ-রাজনীতির এক টানটান উত্তেজনার মধ্যে দীর্ঘ সাত বছর পর সোমবার উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তবে ২০১৯ সালে তাঁর শেষ সফরের তুলনায় এবারের পিয়ংইয়ংয়ের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন।...
বিশ্বরাজনীতির সh নিয়মনীতি ও নিষেধাজ্ঞা বুড়ো আঙুল দেখিয়ে আবারও পরমাণু অস্ত্রের হুঙ্কার দিলেন উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উন। বৃহস্পতিবার উত্তর কোরিয়া সম্পূর্ণ নতুন একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর