ইউক্রেনে গ্রে ঈগল ড্রোন বিক্রির পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

আপডেট : ০২ জুন ২০২২, ০৭:১৮ পিএম

ইউক্রেনের কাছে চারটি এমকিউ-১সি গ্রে ঈগল ড্রোন বিক্রির পরিকল্পনা করছে জো বাইডেনের প্রশাসন।

বৃহস্পতিবার (২ জুন) পরিস্থিতি সম্পর্কে অবগত তিনটি সূত্রের বরাতে এই খবর জানায় বার্তা সংস্থা রয়টার্স।

এসব ড্রোনে রুশ বাহিনীকে আক্রমণের জন্য হেলফায়ার ক্ষেপণাস্ত্র মোতায়েন করা যাবে। 

একটি সূত্র জানিয়েছে, জেনারেল অটোমোবাইলসের তৈরি এসব ড্রোন বিক্রির আগে কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন পড়বে। শেষ মুহূর্তে নীতি পরিবর্তনের মাধ্যমে এই বিক্রি আটকে যাওয়ার ঝুঁকিও রয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে অস্ত্র বিক্রির নীতি পর্যালোচনা করছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।

ফেব্রুয়ারির শেষ দিকে রাশিয়া অভিযান শুরুর পর থেকে ইউক্রেন বেশ কয়েক ধরনের স্বল্প পাল্লার ড্রোন ব্যবহার করছে। এসব ড্রোনের মধ্যে রয়েছে এরোভাইরনমেন্ট আরকিউ-২০পুমা এবং তুরস্কের বায়রাখতার-টিবি২।

তবে গ্রে ঈগল আরেকটু উন্নত প্রযুক্তির। এটি ৩০ ঘণ্টা বা তার চেয়েও বেশি সময় একটানা উড়তে পারে এবং বিপুল পরিমাণ গোয়েন্দা তথ্য ধারণ করতে পারে। গ্রে ঈগলের সামরিক ধরনটি বেশি পরিচিত শিকারি ড্রোন নামে। এটি আটটি শক্তিশালী হেলফায়ার ক্ষেপণাস্ত্রও ধারণ করতে পারে।

এক মার্কিন কর্মকর্তা জানান, সম্ভাব্য এই ড্রোন বিক্রির বিষয়টি প্রকাশ্যে ঘোষণা দেওয়ার আগে কংগ্রেসকে জানাতে চায় প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন।

তবে এই বিষয়ে মন্তব্য জানতে চাইলে হোয়াইট হাউজের মুখপাত্র পেন্টাগনে যোগাযোগের পরামর্শ দেন। পরে পেন্টাগনে যোগাযোগ করা হলে ঘোষণা দেওয়ার মতো কিছু নেই বলে জানান পেন্টাগন মুখপাত্র। 


একাত্তর/জো

মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষকে ঘায়েল করতে এদের কোনো খাবারের প্রয়োজন হয় না, তেষ্টা মেটাতে এক ফোঁটা পানিরও দরকার পড়ে না! রক্ত-মাংসের মানুষ নয়, অথচ শত্রুর ডেরায় ঢুকে নিখুঁত নিশানায় হানা দিতে ওস্তাদ।...
রাশিয়ার ভেতরে গুরুত্বপূর্ণ জ্বালানি ও শিল্প অবকাঠামো লক্ষ্য করে রাতভর ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রোববার, রুশ কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, রাশিয়ার বেশ কয়েকটি অঞ্চলে এই হামলা চালানো...
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর