ইউক্রেনে অভিযান পুতিনের ‘ঐতিহাসিক’ ভুল: ম্যাক্রোঁ

আপডেট : ০৪ জুন ২০২২, ১২:৫৬ পিএম

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে অভিযান চালিয়ে ‘ঐতিহাসিক এবং মৌলিক’ ভুল করেছেন বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। 

শুক্রবার (৩ জুন) ফরাসি মিডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিনকে এ কথা তিনি বলেছেনও উল্লেখ করে ম্যাক্রোঁ বলেন, ‘আমি তাকে বলেছি তিনি তার জনগণের জন্য, নিজের জন্য এবং ইতিহাসের জন্য একটি ঐতিহাসিক এবং মৌলিক ভুল করেছেন।’

বৈশ্বিক রাজনীতি থেকে পুতিনের বিচ্ছিন্নতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি মনে করি তিনি নিজেকে বিচ্ছিন্ন করেছেন। নিজেকে বিচ্ছিন্ন করাটা সহজ বিষয় কিন্তু এটি থেকে বেরিয়ে আসতে সক্ষম হওয়ার পথ কঠিন।’

এই সাক্ষাৎকারে ম্যাক্রোঁর কিয়েভ সফরের সম্ভাবনা প্রসঙ্গে জানতে চাওয়া হলে তা উড়িয়ে দেননি ফরাসি প্রেসিডেন্ট। 

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে হাজার হাজার মানুষ নিহত এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সৃষ্টি হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় শরণার্থী সংকট।

এদিকে, এই অভিযানের প্রেক্ষিতে বিশ্বজুড়ে তৈরি হতে থাকা খাদ্য ও জ্বালানি সংকটের জন্য পশ্চিমাদের দায়ী করেছেন পুতিন। এসময় তিনি তার সরকারের প্রস্তাব পুনর্ব্যক্ত করে বলেন, ইউক্রেন যদি সমুদ্র থেকে মাইন সরিয়ে ফেলে তাহলে তারা খাদ্য বোঝাই জাহাজ চলাচলের পথ নিরাপদ রাখবে।

এক টেলিভিশন বক্তব্যে পুতিন বলেন, ‘আমরা এখন বিশ্ব খাদ্য বাজারে যা ঘটছে, এই বাজারের উদ্ভূত সমস্যাগুলোর দায়ভার রাশিয়ার উপর চাপানোর চেষ্টা দেখছি।’


একাত্তর/জো 

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর