গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে মিয়ানমারের জান্তা বাহিনী

আপডেট : ০৪ জুন ২০২২, ০৪:২৭ পিএম

মিয়ানমারের উত্তরাঞ্চলে স্থানীয় সশস্ত্র জান্তা বিরোধীদের বিরুদ্ধে চালানো তিন দিনের সামরিক অভিযানে শত শত বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে গেছে মিয়ানমারের জান্তা বাহিনীর বিরুদ্ধে। ড্রোন ফুটেজে ৮ কিলোমিটারব্যাপী এলাকায় আগুনে জ্বালিয়ে দেওয়া ঘরবাড়ির ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গেছে। 

শনিবার (৪ জুন) স্থানীয় গণমাধ্যম এবং বাসিন্দাদের বরাত দিয়ে গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

গত বছরের ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রকামী নেত্রী অং সান সু চি নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতাচ্যুত করার পর মিয়ানমারের ক্ষমতায় আসে দেশটির সামরিক বাহিনী। এর পর থেকে প্রতিনিয়ত আইন-শৃঙ্খলাবাহিনীর সাথে দেশটির গণতন্ত্রকামী আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটছে।

অভ্যুত্থানের পর দেশটির উত্তরাঞ্চলীয় সাগাইং অঞ্চলে ভয়াবহ সংঘর্ষ এবং রক্তক্ষয়ী প্রতিশোধের ঘটনা দেখা গেছে। স্থানীয় বিদ্রোহী গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্সের (পিডিএফ) সদস্যরা নিয়মিত জান্তা সৈন্যদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ছে।

বিশ্লেষকরা বলছেন, পিডিএফ সশস্ত্র জান্তা বিরোধীদেরর কার্যকর লড়াই জান্তা বাহিনীকে রীতিমতো বিস্মিত করেছে। এই মিলিশিয়াদের বিরুদ্ধে স্থল অভিযান চালাতে গিয়ে অসংখ্যবার বিমান হামলাও করেছে জান্তা সৈন্যরা।

স্থানীয় বাসিন্দা এবং গণমাধ্যম বলছে, গত সপ্তাহে তিন দিন ধরে কিন, আপার কিন এবং কে তাউং গ্রামে শত শত ভবনে আগুন দিয়েছে সৈন্যরা।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একজন বাসিন্দা বলেছেন, গত ২৬ মে সৈন্যরা গ্রামে দিকে এগিয়ে আসার সময় ফাঁকা গুলি ছুড়েছে। এ সময় শত শত গ্রামবাসী কিন ছেড়ে পালিয়ে গেছেন। পরের দিন সকালে সৈন্যদের চলে যাওয়ার আগে আমরা গ্রাম থেকে ধোঁয়া উড়তে দেখেছি।

তিনি বলেন, দুই শতাধিক বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে... আমার বাড়ি পুরোপুরি পুড়ে গেছে। শুধু কংক্রিটের ভিত্তি বাকি আছে।

ড্রোন ক্যামেরায় ধারণ করা ভিডিওতে দেখা যায়, মিয়ানমারের উত্তরাঞ্চলের গ্রামগুলো থেকে আকাশে ধোঁয়ার কুণ্ডলি উড়ছে। চিন্দউইন নদীর প্রায় আট কিলোমিটার এলাকাজুড়ে ধোঁয়ার এই কুণ্ডলি দেখা গেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির ড্রোনের একটি ভিডিও ফুটেজ পেয়েছে।

ভিডিওতে দেখা যাওয়া একটি ক্লিনিকের অবস্থান কে তাউং গ্রামের অবস্থানের সঙ্গে মিলে গেছে। এএফপির ডিজিটাল ভেরিফিকেশন প্রতিনিধিরা ফুটেজটি গত সপ্তাহের আগে অনলাইনে দেখা যায়নি বলে নিশ্চিত করেছেন। তবে ফুটেজটি যে ওই অঞ্চলের তা নিরপেক্ষভাবে যাচাই করা যায়নি বলে জানিয়েছেন তারা।

কে তাউং গ্রামের বাসিন্দা আয়ে তিন ছদ্মনাম ব্যবহারের অনুরোধ জানিয়ে বলেছেন, সৈন্যরা অভিযান চালিয়ে আমাদের বাড়িঘর ধ্বংস করেছে। তারা মোটরচালিত নৌকাগুলোও পুড়িয়ে দিয়েছে। এসব নৌকা আমরা পরিবহন এবং গ্রামের খাবার বহনের জন্য ব্যবহার করি।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার স্যাটেলাইট চিত্রে গত সপ্তাহে কে তাউং এবং কিন গ্রামের সাথে মিলে যাওয়া ভৌগলিক অবস্থানে আগুন জ্বলতে দেখা গেছে। সৈন্যরা বাড়িঘর পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে তা প্রত্যাখ্যান করেছে মিয়ানমারের জান্তা। একই সঙ্গে ‘সন্ত্রাসী’ পিডিএফের যোদ্ধারা আগুনের সূত্রপাত করেছে বলে অভিযোগ করেছে সামরিক সরকার।


একাত্তর/এসএ

সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশজুড়ে আবারও ছড়ালো প্রচণ্ড আতঙ্ক ও বারুদের গন্ধ। শনিবারের রক্তক্ষয়ী হামলায় ১২ জনের মর্মান্তিক মৃত্যুর ক্ষত শুকাতে না শুকাতেই রোববার রাতে আবারও নজিরবিহীন হামলার মুখে...
প্রকৃতির তাণ্ডবে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক দেশ। থাইল্যান্ড, ভারত এবং মিয়ানমারে টানা মুষলধারে বৃষ্টি ও আকস্মিক বন্যায় অন্তত ১৩০ জনের মর্মান্তিক...
বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের যুদ্ধবিধ্বস্ত রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর এক নৃশংস ও রক্তক্ষয়ী বিমান হামলায় অন্তত ৩৩ জন নিরীহ নাগরিক প্রাণ হারিয়েছেন। সোমবার রাখাইনের উত্তরাঞ্চলীয় ক্যাওকটাউ শহরের...
সৌদি আরবের রাজধানী রিয়াদের প্রধান বিমানবন্দরের কাছে বিকট বিস্ফোরণের শব্দ শোনার পর শনিবার আকাশে বিশাল ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের আক্রমণ ও সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর