গাধায় টানা গাড়িতে অফিসে আসার জন্য আবেদন!

আপডেট : ০৪ জুন ২০২২, ০৯:২২ পিএম

পাকিস্তানে লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে ডিজেল-পেট্রলের দাম। এতে করে দেশটির কর্মজীবী মানুষের যাতায়াত খরচ বেড়ে গেছে অনেক। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মীদের আনা-নেয়া কাজে ব্যবহার করা পরিবহনও পড়েছে মহাসংকটে। এতে ভোগান্তি বেড়েছে অনেক।

এই পরিস্থিতি থেকে বাঁচতে পাকিস্তানের যাত্রীবাহী উড়োজাহাজ সংস্থার এক কর্মী অফিসে গাড়ি বাদ দিয়ে গাধায় টানা গাড়িতে চেপে কর্মক্ষেত্রে আসার অনুমতি চেয়েছেন। তবে এজন্য তাকে বরখাস্ত করা না হলেও তার চিঠির জবাবে বলেছে, ভাইরাল হতেই এমনটা করা হয়েছে।

ওই ব্যক্তির নাম আসিফ ইকবাল। তিনি আবেদনে লেখেন, যেভাবে পেট্রলের দাম বাড়ছে তাতে করে তার পক্ষে গাড়ি করে অফিসে আসা সম্ভব নয়। তাছাড়া অফিস যে গাড়ি দিত, তাও বন্ধ। এ অবস্থায় তার পক্ষে গাধায় টানা গাড়িতে করেই একমাত্র অফিসে আসা সম্ভব।

আর এজন্য তার অফিসে পার্কিংয়ে গাধায় টানা গাড়ি রাখার অনুমতিও চেয়েছেন তিনি। চিঠিতে আসিফের সব দাবি উড়িয়ে দিয়েছে তার প্রতিষ্ঠান। জানিয়েছে গাড়ি বন্ধ হয়নি সবার। যাদের গাড়ি বন্ধ হয়েছে তাদের যাতায়াত ভাড়া দেয়া হচ্ছে। তাই নজর পেতেই এমন চিঠি।

 

একাত্তর/এসএ

শ্রেণিকক্ষে শিক্ষকের কাছ থেকে নতুন দিনের পাঠ নিচ্ছিল ছোট্ট শিশুরা। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই আনন্দমুখর পরিবেশ পরিণত হলো বিভীষিকাময় ধ্বংসস্তূপে। পাকিস্তান উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের দির...
দশক ধরে রক্তক্ষয়ী সংঘাত ও সহিংসতার আগুনে পুড়লেও রাজনৈতিক স্থায়িত্বের এক অনন্য দুর্গ ছিলো খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার। কেন্দ্রের সাথে রাজনৈতিক দ্বন্দ্ব কিংবা ইসলামাবাদ অভিমুখে সুবিশাল...
পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে এক অভূতপূর্ব অস্থিরতার মাঝে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। রোববার পাকিস্তানের সংবিধানের দুটি বিশেষ...
পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে সামরিক বাহিনীর গাড়িবহরে এক রক্তক্ষয়ী হামলা চালিয়ে নজির সৃষ্টি করেছে বালোচ বিদ্রোহীদের নতুন গঠিত প্রথম সশস্ত্র নারী ব্রিগেড। বালোচ লিবারেশন ফ্রন্টের নবগঠিত...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর