ভারতীয় রুপিতে রবীন্দ্রনাথ ও আবুল কালামের ছবি

আপডেট : ০৬ জুন ২০২২, ০২:৩৭ পিএম

ছবি পরিবর্তন হচ্ছে ভারতীয় মুদ্রায়। মহাত্মা গান্ধীর পাশাপাশি ভারতীয় রুপিতে রবীন্দ্রনাথ ঠাকুর ও এপিজে আব্দুল কালামের ছবি ছাপা হবে। দেশটির কেন্দ্রীয় অর্থ মন্ত্রনালয় ও রিজার্ভ ব্যাংক কর্তৃপক্ষ এ বিষয়ে ভাবনা চিন্তা শুরু করেছে।

এরিমধ্যে বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে আরবিআই এবং সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অব ইন্ডিয়া। সরকারের এ সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির মানুষ।

অনেকেই স্বাগত জানালেও কেউ কেউ বলছেন, ভারতের মুদ্রায় চরমপন্থি গুরুদের ছবিও এক সময় স্থান পেতে পারে। সেই উদ্দেশ্য থেকেই মুদ্রায় ছবি পরিবর্তণ করছে মোদী সরকার।

বর্তমানে ভারতে যে রুপিগুলোর প্রচলন রয়েছে, তার সবকটিতেই শুধুমাত্র জাতির জনক মহাত্মা গান্ধীর ছবিই রয়েছে। এই ধারা এখন ভেঙ্গে দিতে চাইছে মোদী সরকার।

দেশটির কেন্দ্রীয় অর্থ মন্ত্রনালয় জানিয়েছে, গান্ধীর ছবির পাশাপাশি ভারতীয় রুপিতে অন্যন্য বিখ্যাত ব্যক্তিত্ব ও মনীষীদের ছবিও ব্যবহার করতে চলেছে রিজার্ভ ব্যাংক।

এবার ভারতীয় রুপিতে দেখা যেতে পারে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি। পাশাপাশি দেখা যাবে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী তথা ভারতের সাবেক রাষ্ট্রপতি আবদুল কালামের ছবি।

ইতিমধ্যেই গান্ধী, রবীন্দ্রনাথ এবং আব্দুল কালামের ছবি সম্বলিত দুটি আলাদা নোটের নমুনা পাঠিয়েছে রিজার্ভ ব্যাংক। এখন নিরাপত্তার বিষয়টি চূড়ান্ত করা হচ্ছে।

১৯৬৯ সাল থেকে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া রুপির ওপর গান্ধীর ছবি ছেপে আসছে। সে সময় শুধুমাত্র ১০০ রুপির নোটের ওপর গান্ধীর ছবি ছাপা হতো।

সে ছবিটি সেবাগ্রাম আশ্রমে থাকাকালীন সময়ে তোলা হয়েছিল। এরপর ১৯৮৭ সালে গান্ধীর ছবি আবার বদলায়। বর্তমানের রাষ্ট্রপতি ভবন, ব্রিটিশ আমলে ছিল ভাইসরয়ের বাড়ি।

সেখানে ১৯৪৬ সালে গান্ধীজির আরেকটি ছবি তোলা হয়, ১৯৮৭ সালের অক্টোবরে একটি ৫০০ রুপির নোটে প্রথম ওই ছবি ছাপানো হয়।

পরবর্তী সময় থেকে সেই ছবি ৫, ১০, ২০, ১০০, ২০০, ৫০০ আর ২,০০০ রুপির নোটে প্রচলন রয়েছে। এরপর ১৯৯৬ সাল থেকে টানা ছাপা হয়েছিল মহাত্মা গান্ধীর ছবিসহ সিরিজের নোট।

হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেয়ার লক্ষ্যে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত...
মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন স্থগিত করার ঠিক চার সপ্তাহের মাথায় আবারও রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে, রাজনৈতিক সক্রিয়তায় আসা...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর