বার্লিনে গাড়িচাপায় নিহত এক, আহত আট

আপডেট : ০৮ জুন ২০২২, ০৯:৩৯ পিএম

জার্মানির বার্লিন শহরে একটি ব্যস্ত রাস্তায় পথচারীদের ওপর গাড়ি উঠিয়ে দেয়ায় এক পথচারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও আটজন। 

বুধবার (৮ জুন) স্থানীয় সময় সকাল সাড়ে দশটা নাগাদ র‍্যাঙ্কেসস্ট্রাস ও তাউয়েনৎজিয়েনস্ট্রাস সড়কের সংযোগস্থলে এই ঘটনা ঘটে। তবে এটি নিছক দুর্ঘটনা ছিল নাকি ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছে তা এখনও নিশ্চিত নয় পুলিশ। 

তবে ওই গাড়ির চালক এক জার্মান-আর্মেনীয় ব্যক্তিকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছে পুলিশ। 

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তা থেকে ফুটপাথে উঠে গিয়ে এরপর একটি দোকানের ভেতর ঢুকে পড়ে।

আরও পড়ুন: ইউক্রেনের লুহানস্ক পুরোপুরি দখলে নেয়ার দাবি রাশিয়ার 

এই ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন অভিনেতা জন ব্যারোম্যান। টুইটারে তিনি একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে, গাড়িটি বেশ কয়েকবার ফুটপাথে ওঠার চেষ্টা করার পর দোকানের ভেতর ঢুকে পড়ে। 

এর আগে বার্লিনের ব্রাইটশাইদপ্লাৎজ নামক স্থানে বড়দিনের মার্কেটে এক ট্রাক ড্রাইভার তার ট্রাক ভিড়ের মধ্যে ঢুকিয়ে দিলে ১২ জনের মৃত্যু হয়। বুধবারের এই ঘটনা যেখানে ঘটেছে সে জায়গাটি ব্রাইটশাইদপ্লাৎজ থেকে খুব একটা দূরে নয়। 

পরে ওই ঘটনার দায় স্বীকার করে আইএস জানায়, হামলাকারী ছিলেন জার্মানিতে আশ্রয়প্রার্থী একজন ব্যক্তি। 


একাত্তর/এসজে

জরুরি এভিয়েশন পরিস্থিতির  কারণে জার্মানির অন্যতম প্রধান ও ব্যস্ততম নুরেমবার্গ বিমানবন্দরে সব ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ কার্যক্রম হঠাৎ স্থগিত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিমানবন্দর...
জার্মানি রাশিয়ার সঙ্গে একটি সরাসরি ও সহিংস সশস্ত্র সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কাজনক ঝুঁকিতে রয়েছে বলে চরম সতর্কবার্তা দিয়েছেন দেশটির বহিরাগত গোয়েন্দা সংস্থা 'বিএনডি'-র প্রধান মার্টিন ইয়েগার। সোমবার...
জার্মানির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য নির্বাচনে উগ্র ডানপন্থী রাজনৈতিক দল- ‘অল্টারনেটিভ ফর জার্মানি’ (এএফডি) প্রথম স্থান অধিকার করে এক ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে। অন্যদিকে এই নির্বাচনে স্মরণকালের...
জার্মানির পূর্বাঞ্চলীয় রাজ্য স্যাক্সনি-আনহাল্টের প্রাদেশিক নির্বাচনে কট্টর ডানপন্থী দল ‘অল্টারনেটিভ ফর জার্মানি’ (এএফডি)-র অভূতপূর্ব ও ঐতিহাসিক বিজয়ে চরম উদ্বেগ জানিয়েছেন ফরাসি সরকারের শীর্ষ...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর