‘ভুল বোঝাবুঝি’ নিরসনে যুক্তরাষ্ট্র-চীনের বৈঠক

আপডেট : ১০ জুন ২০২২, ০৭:২৬ পিএম

বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে যে মতপার্থক্য ও টানাপোড়েন চলছে, প্রতিরক্ষা বিভাগ ও সামরিক বাহিনীকে সেসব থেকে দূরে রাখতে বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ও চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেঙ্গে।

বৃহস্পতিবার থেকে সিঙ্গাপুরে এশিয়ার বিভিন্ন দেশের প্রধান নিরাপত্তা বৈঠক শাংগ্রি-লা ডায়লগ শুরু হয়েছে। সে বৈঠকের অবসরে লয়েড অস্টিন ও ওয়েই ফেঙ্গে পরস্পর সাক্ষাৎ ও বৈঠক করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।  

গত কয়েক বছর ধরে আন্তর্জাতিক ও অর্থনৈতিক বিভিন্ন ইস্যুতে মতপার্থক্য হয়েছে চীন এবং যুক্তরাষ্ট্রের, কিন্তু যে তিন ইস্যুতে সবচেয়ে এখনও টানাপোড়েন চলছে, সেসব হলো—তাইওয়ান, জিনজিয়াং প্রদেশে মানবাধিকার লঙ্ঘণ ও দক্ষিণ চীন সাগর।

বৈঠক শুরুর আগের দিন, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘এটি সম্পূর্ণ পেশাদার ও দুই দেশের ভবিষ্যৎ সম্পর্কের রূপরেখা নির্ধারণমূলক একটি বৈঠক। আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু ইস্যুতে আলোচনায় বসছি। এর বেশি কিছু আপাতত বলার সুযোগ নেই।’

চীনের বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হয়েছে, ওয়াশিংটনের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক স্থাপনের উদ্যোগ নিয়েছে বেইজিং।

দুই দেশের প্রতিরক্ষামন্ত্রীর বৈঠকে বিভিন্ন ইস্যুর মধ্যে তাইওয়ান ও ইউক্রেন-রাশিয়ার যুদ্ধকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে রয়টার্সকে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা।

১৯৪০ সালের গৃহযুদ্ধে চীন থেকে বিচ্ছিন্ন হয় তাইওয়ান। তারপর থেকে তাইওয়ানের স্বাধীনতাপন্থী রাজনীতিকরা নিজেদের স্বাধীন ও সার্বভৌম বলে দাবি করলেও চীন এই দ্বীপ ভূখণ্ডকে এখনও নিজেদের অংশ বলে দাবি করে।

৩৬ হাজার ১৯৭ বর্গকিলোমিটার আয়তনের এই দ্বীপ ভূখণ্ডের রয়েছে নিজস্ব সংবিধান, গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতৃত্ব এবং প্রায় ৩ লাখ সক্রিয় সেনা সদস্যের একটি সেনাবাহিনী।

এখন পর্যন্ত অবশ্য খুবই অল্প কয়েকটি দেশ তাইওয়ানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক থাকলেও তাইওয়ানে এখন পর্যন্ত নিজেদের কোনো দূতাবাস খোলেনি দেশটি।

তবে তাইওয়ান বিষয়ক একটি আইনের আওতায় এই স্বাধীনতাকামী দ্বীপভূখণ্ডকে গত শতকের পঞ্চাশের দশক থেকেই সামরিক ও নিরাপত্তা বিষয়ক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। দেশটির বর্তমান প্রেসিডেন্ট সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বলেছেন, চীন যদি তাইওয়ানে আগ্রাসন চালায়, সেক্ষেত্রে তাইওয়ানকে সামরিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র।

বাইডেনের এই বক্তব্যের পর থেকে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও তিক্ত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম।


একাত্তর/এসএ


জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
তাইওয়ানে গত তিন দশকের মধ্যে সবচেয়ে বড় টাইফুন বাভি’র আঘাতের আশঙ্কায় সহস্রাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার বহু স্কুল ও সরকারি-বেসরকারি অফিসও বন্ধ ঘোষণা করা হয়েছে।
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর