কাবুলে বাসে বোমা হামলায় চারজন নিহত

আপডেট : ১২ জুন ২০২২, ০৪:৩০ পিএম

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মিনিবাসে বোমা বিস্ফোরণে অন্তত চারজন নিহত হয়েছেন এবং সাতজন আহত হয়েছেন। 

শনিবার (১১ জুন) কাবুলের পূর্বাঞ্চলে সুন্নি পশতু অধ্যুষিত এলাকায় সংঘটিত এই হামলার দায় এখনও কোন গ্রুপ স্বীকার করেনি। 

আফগান পুলিশের মুখপাত্র খালিদ জাদরান জানিয়েছেন, বোমা হামলার পরই ওই এলাকায় ব্যাপক অভিযান চালাচ্ছে তালেবানের নিরাপত্তা বাহিনী। 

গত বছর আগস্টে তালেবানের হাতে আফগানিস্তানের ক্ষমতা চলে যাওয়ার পর দেশটিতে বোমা হামলার ঘটনা কমে গেলেও সাম্প্রতিক সময়ে তা আবারও বেড়েছে। 

রমজানেও ভয়াবহ হামলায় দেশটির বেশকিছু বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে। ওই সময়ের হামলার দায় স্বীকার করেছিল ইসলামিক স্টেট গ্রুপ (আইএস)। 


একাত্তর/জো

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশের লাকি মারওয়াত জেলায় এক ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে আফগানিস্তান সীমান্তবর্তী সারাই নওরং...
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মাদক নিরাময় কেন্দ্রে বিমান হামলায় বহু প্রাণহানির ঘটনা ঘটেছে। তালেবান সরকার এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা অস্বীকার করেছে। সোমবার সন্ধ্যায়...
আফগানিস্তানের রাজধানী কাবুলসহ একাধিক বড় শহরে শুক্রবার বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। কয়েক মাসের পাল্টাপাল্টি সংঘর্ষের পর প্রতিবেশী দু’দেশের মধ্যে ‘উন্মুক্ত যুদ্ধ’ শুরু হয়েছে বলে ঘোষণা দিয়েছেন...
দুঃসাহসেরও একটি সীমা থাক। কিন্তু আফগানিস্তানের এক কিশোর অতিক্রম করে গেলো দুঃসাহসের সব সীমা। উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার আঁকড়ে ধরে কাবুল থেকে পৌঁছে গেলো দিল্লি। প্রায় দুই ঘণ্টার ভয়ংকর এই সফরের পরও...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর