সুদানে ১৫ হাজার ভেড়া নিয়ে জাহাজডুবি

আপডেট : ১৩ জুন ২০২২, ১১:১৭ এএম

সুদানের সুয়াকিন বন্দরে ১৫ হাজারেরও বেশি ভেড়া নিয়ে ডুবে গেছে একটি বাণিজ্যিক জাহাজ। তবে এ দুর্ঘটনায় জাহাজের সব ক্রু অক্ষত আছেন।

রোববার (১২ জুন) লোহিত সাগরে অবস্থিত সুয়াকিন বন্দর থেকে বদর-১ জাহাজটি ভেড়াগুলো রপ্তানির জন্য সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে ধারণক্ষমতার অতিরিক্ত প্রাণী বহন করায় সেটি ডুবে যায়। 

নাম প্রকাশ না করার শর্তে বন্দরের এক কর্মকর্তা জানান, জাহাজটিতে ১৫ হাজার ৮০০ ভেড়া ছিল, যদিও জাহাজটি ৯ হাজার ভেড়া বহন করতে সক্ষম। 

জাহাজের সব ক্রুকে উদ্ধার করা হয়েছে জানিয়ে আরেক কর্মকর্তা এ দুর্ঘটনার অর্থনৈতিক ও পরিবেশগত প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। 

তিনি বলেন, ডুবে যাওয়া জাহাজটি বন্দরের কার্যক্রমকে ব্যাহত করবে। একসাথে এতো প্রাণীর মৃত্যুর ফলে এর প্রভাব পরিবেশের ওপরও পড়বে। 

সুদানের রপ্তানিকারন সংস্থার প্রধান ওমর আল-খলিফা জানান, জাহাজটি ডুবতে কয়েক ঘণ্টা সময় লাগে, যার অর্থ চেষ্টা করলে সেটিকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচানো যেত। 


একাত্তর/এসজে

পূর্ব আফ্রিকার দেশ জিবুতি থেকে ইয়েমেন অভিমুখে যাওয়ার পথে সমুদ্রের বুকে এক মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় অন্তত ১০৯ জন অভিবাসীর করুণ মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৫ জন শিশু রয়েছে। এছাড়া এখনও নিখোঁজ রয়েছেন...
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের আকস্মিক ও ঝটিকা অভিযানে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাবেল মানদেবে প্রণালী তাদের নিয়ন্ত্রণে চলে এসেছে। এর মধ্য দিয়ে ইয়েমেনের পাহাড়ি অঞ্চলের একসময়ের ছিন্নমূল এই...
মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া তীব্র সামরিক উত্তেজনার মধ্যেই এবার লোহিত সাগরের অত্যন্ত কৌশলগত পয়েন্ট বাব আল-মান্দেব প্রণালীর নিয়ন্ত্রণ জোরদার করতে শুরু করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। শুক্রবার...
আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের বাহিনীর কাছ থেকে উপকূলের সর্বশেষ শহরগুলো দখলের পর বাব আল-মান্দাব প্রণালির কাছের দ্বীপগুলোর দিকেও অগ্রসর হয়েছে তারা।
সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
রাশিয়ার নজিরবিহীন ও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়েছে ইউক্রেন। মাসের পর মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে এটি রাশিয়ার অন্যতম বৃহৎ বিমান হামলা, যার ফলে দেশটির অন্তত পাঁচ...
জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধি ও আয়ের তুলনায় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পুরো ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া তীব্র গণবিক্ষোভ ও নজিরবিহীন লুটপাটের পর দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে কিছু অঞ্চলে সান্ধ্য আইন...
নিষেধাজ্ঞা অমান্য করে এবং মূল ফটক ডিঙিয়ে দিল্লির বিখ্যাত যন্তর মন্তরে প্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচার বিভাগীয় জেল হেফাজতের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর