বিশ্ব শান্তি সূচকে পিছিয়েছে বাংলাদেশ

আপডেট : ১৬ জুন ২০২২, ১১:৫৩ পিএম

বৈশ্বিক শান্তি সূচকে ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌(জিপিআই) ২০২২ সালে পিছিয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিসের (আইইপি) তৈরি বিশ্ব শান্তির সূচকে বাংলাদেশের অবস্থান ৯৬তম। 

গত বছর একই সূচকে ৯৭ তম অবস্থান থেকে সাত ধাপ এগিয়ে ৯১তম অবস্থানে উঠে এসেছিল বাংলাদেশ। বুধবার (১৫ জুন) অস্ট্রেলিয়ার এই গবেষণা প্রতিষ্ঠান বৈশ্বিক শান্তি সূচক-২০২২ প্রকাশ করে। সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শান্তিতে বাংলাদেশের অবস্থান চতুর্থ।

বুধবার প্রকাশিত সূচকের ১৬তম সংস্করণে শান্তির দিক থেকে বাংলাদেশকে মধ্যম বিভাগে রাখা হয়েছে। বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার চতুর্থ শান্তিপূর্ণ দেশ। শান্তির সূচকে ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের ওপরে রয়েছে বাংলাদেশ। এছাড়া ভুটান, নেপাল ও শ্রীলঙ্কা তালিকায় রয়েছে বাংলাদেশের ওপরে। আরও স্পষ্ট করে বললে গত বছর বাংলাদেশের দখলে থাকা স্থানটিতে চলতি বছর জায়গা পেয়েছে শ্রীলঙ্কা।

অস্ট্রেলিয়ার ওই গবেষণা প্রতিষ্ঠানের প্রতিবেদনে তুলে ধরা হয়েছে যে, দক্ষিণ এশিয়ায় গত এক বছরে সব অঞ্চলের মধ্যে শান্তিতে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে। তবে এরপরও এটি সামগ্রিকভাবে দ্বিতীয় সর্বনিম্ন শান্তিপূর্ণ অঞ্চল রয়ে গেছে।

দক্ষিণ এশিয়ার সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হিসেবে নাম রয়েছে ভুটানের। অন্যদিকে বৈশ্বিকভাবে এই দেশটির অবস্থান ১৯তম। এছাড়া এই দেশটি ইউরোপ, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং উত্তর আমেরিকার বাইরে জিপিআই-তে সর্বোচ্চ র‌্যাংকযুক্ত দেশ।

অন্যদিকে চলতি বছর বাংলাদেশের জায়গায় এসেছে শ্রীলঙ্কা। জিপিআইয়ের জন্য প্রয়োজনীয় পরিসংখ্যান বিবেচনায় নেওয়ার কাট-অফ তারিখের পর শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক সংঘাত ঘটেছে। তবে এর আগেই সামগ্রিক স্কোরে ৩.৬ শতাংশ উন্নতি করে ৯০তম অবস্থানে চলে আসে শ্রীলঙ্কা।

এছাড়া দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর মধ্যে বৈশ্বিক শান্তি সূচকে নেপাল ৭৩তম অবস্থানে, ভারত ১৩৫তম অবস্থানে এবং পাকিস্তান রয়েছে ১৪৭তম অবস্থানে।

বুধবার প্রকাশিত সূচকের ১৬তম সংস্করণে ১৬৩টি স্বাধীন রাষ্ট্র ও অঞ্চলকে তাদের শান্তির স্তর অনুসারে পরিমাপ করে তালিকায় স্থান দিয়েছে অস্ট্রেলিয়ার এই গবেষণা প্রতিষ্ঠান।

চলতি বছর আইসল্যান্ড আবারও বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হিসাবে তালিকায় শীর্ষে স্থান পেয়েছে। ২০০৮ সাল থেকে শীর্ষ অবস্থান ধরে রেখেছে দেশটি। এরপরই তালিকায় রয়েছে নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, ডেনমার্ক এবং অস্ট্রিয়া।

অন্যদিকে টানা পঞ্চম বছরের মতো বিশ্বের সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশ হিসেবে তালিকায় স্থান পেয়েছে আফগানিস্তান। এর আগের চারটি দেশ হচ্ছে ইয়েমেন, সিরিয়া, রাশিয়া এবং দক্ষিণ সুদান।


একাত্তর/এসএ

বাংলাদেশ ও তুরস্কের পক্ষ থেকে যৌথভাবে মোট ১১১টি বোয়িং উড়োজাহাজ কেনার পাশাপাশি আরও ৫০টি বিমান কেনার বিকল্প সুযোগ রাখার এই বিশাল চুক্তিকে কেন্দ্র করে নিজ সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বুধবার চীনের চংচিং শহরে চীনা কমিউনিস্ট পার্টির পলিটিক্যাল ব্যুরোর সদস্য ও চীনের উপতথ‍্যমন্ত্রীসহ চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) পঞ্চম সম্মেলনের উদ্বোধন...
ট্রাম্প প্রশাসন গতকাল মঙ্গলবার ৬০টি দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছে। 
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর