ইইউ সদস্যপদের দিকে আরও এক ধাপ আগালো ইউক্রেন

আপডেট : ১৭ জুন ২০২২, ০৬:৫১ পিএম

ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ প্রার্থী হিসেবে ইউক্রেনকে আনুষ্ঠানিকভাবে সুপারিশ করেছে ইউরোপীয় কমিশন। 

শুক্রবার (১৭ জুন) কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন এক সংবাদ সম্মেলনে জানান, ইউরোপীয় ইউনিয়নে যোগদানের জন্য ইউক্রেনকে 'প্রার্থী' হিসেবে আনুষ্ঠানিক মর্যাদা দেয়ার সুপারিশ করা হয়েছে। 

একইসাথে সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত আরেক দেশ মলদোভাকেও একই মর্যাদা দেয়ার সুপারিশ করা হয়েছে। তবে সুপারিশ করা হয়নি জর্জিয়াকে। 

ইউক্রেনের প্রার্থিতাকে সবুজ সংকেত দিয়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৭টি দেশ। আগামী সপ্তাহে এক সম্মেলনে এ নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। 

তবে এই সুপারিশের সাথে কিছু শর্তও জুড়ে দেয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ পেতে হলে ইউক্রেনকে আন্তর্জাতিক বিভিন্ন আইন মানার পাশাপাশি বিচার বিভাগ ও দুর্নীতি দমনের ক্ষেত্রে সংশোধন আনতে হবে বলে জানান উরসুলা ফন ডার লিয়েন। 

এই ঘোষণার পরপরই এক টুইটবার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, এর মাধ্যমে ইইউ সদস্যপদ পাওয়ার দিকে আরও একধাপ এগিয়ে গেলো ইউক্রেন। এটি তাদের জয়কে আরও ত্বরান্বিত করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন: নাকে রক্ত, শ্বাসযন্ত্রে ছত্রাক সংক্রমণ সোনিয়া গান্ধীর

এই ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য উরসুলা ফন ডার লিয়েন ও ইউরোপীয় কমিশনকে ধন্যবাদ জানান তিনি। 

এদিকে, ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে ইউক্রেনের সব পদক্ষেপকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে মস্কো।

ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেন, এই ইস্যুতে তাদের পূর্ণ মনোযোগ দিতে হবে, কেননা ইইউর প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে ইউরোপজুড়ে আলোচনা যে আরও ঘনীভূত হয়েছে সে ব্যাপারে সবাই ওয়াকিবহাল রয়েছে। 


একাত্তর/এসজে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর