শ্রীলঙ্কায় জ্বালানি স্টেশনে দাঙ্গা দমনে সেনাদের গুলি

আপডেট : ১৯ জুন ২০২২, ০১:৩৪ পিএম

শ্রীলঙ্কার সেনাবাহিনী একটি জ্বালানি স্টেশনে দাঙ্গা দমনে গুলি চালিয়েছে। দেউলিয়া হয়ে পড়া দেশটি জুড়ে পেট্রোল এবং ডিজেলের জন্য স্টেশনগুলোতে নজিরবিহীন ভিড় দেখা গেছে। 

সেনা মুখপাত্র নীলান্ত প্রেমরত্নে জানান, কলম্বোর ৩৬৫ কিলোমিটার (২২৮ মাইল) উত্তরে ভিসুভামাডুতে তাদের গার্ড পয়েন্টে পাথর ছোঁড়া হলে সৈন্যরা গুলি চালায়। 

প্রেমরত্নে এএফপিকে বলেন, ‘২০ থেকে ৩০ জনের একটি দল পাথর নিক্ষেপ করে এবং একটি সেনা ট্রাকের ক্ষতি করে।’

পুলিশ জানিয়েছে, দাঙ্গা দমনে সেনা সদস্যরা এই প্রথমবারের মতো গুলি ছুঁড়েছে, এতে আটজন বেসামরিক নাগরিক ও তিন সেনাসদস্য আহত হয়েছেন। 

পুলিশ আরও জানায়, পাম্পে পেট্রোল ফুরিয়ে যাওয়ায় গাড়িচালকরা বিক্ষোভ শুরু করেন এবং পরিস্থিতি উত্তপ্ত হলে তারা সেনাসদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। 

শ্রীলঙ্কার স্বাধীনতার পর থেকে এই প্রথম সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটে ভুগছে। খাদ্য, জ্বালানি এবং ওষুধসহ প্রয়োজনীয় জিনিসপত্র আমদানির জন্য দেশটির হাতে কোন ডলার নেই। দেশটির দুই কোটি ২০ লাখ মানুষ দীর্ঘ সময় ধরে সরবরাহ ঘাটতি সহ্য করে আসছে। সম্প্রতি জ্বালানি সঙ্কট চরমে পৌঁছালে জ্বালানি স্টেশন পাহারা দিতে সশস্ত্র পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে। 


একাত্তর/জো

রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই একে অপরের জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে সম্মত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া...
ইরানে সম্ভাব্য যেকোনো ধরনের মার্কিন স্থল অভিযানের বিরুদ্ধে কঠোর হুঙ্কার দিয়ে অভিনব এক পুরস্কারের কথা ঘোষণা করেছে ইরানি সেনাবাহিনী। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানি ভূখণ্ডে অনধিকার...
রীতিমতো চোখ কপালে তোলার মতো ঘটনা! রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন স্ট্রোকের চিকিৎসা নিতে, আর ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে রীতিমতো চোখ কপালে তুললেন! পেটের ভেতর একি সাধারণ কোনো পাথর নাকি...
শ্রীলঙ্কা, বাংলাদেশ, ইন্দোনেশিয়ার পর নেপাল। সবগুলো দেশই দেশের তরুণ প্রজন্মের আন্দোলনের কাছে নতি স্বীকার করতে বাধ্য হয়েছে। ফলে নেপালের সাম্প্রতিক জেন-জি আন্দোলন সামাল দিতে না পারায় ‘রাষ্ট্রের’...
চট্টগ্রামে অবস্থানরত বিদেশি নাগরিকদের একটি পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে লিফটের কন্ট্রোলরুমে লাগা আগুনের ঘটনা ঘিরে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। 
জনগণের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই তাদের স্বার্থ রক্ষা করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করাই এই মুহূর্তে জনগণের প্রতি সরকারের অঙ্গীকার।
গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর