ফরাসি পার্লামেন্টে নিয়ন্ত্রণ হারালেন ম্যাক্রোঁ

আপডেট : ২০ জুন ২০২২, ০১:৩৫ পিএম

দ্বিতীয়বারের মতো ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ইম্যানুয়েল ম্যাক্রোঁ পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারলেন না। রোববার (১৯ জুন) অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে তার এনসেম্বল জোট কয়েক ডজন আসন হারিয়েছে। 

ম্যাক্রোঁর এনসেম্বল জোট সর্বোচ্চ সংখ্যক ভোট পেলেও, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজনীয় ভোট পড়েনি তাদের পক্ষে। 

নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়েছে বামপন্থী নেতা জ্যঁ-লুক মিলশ্যঁ’র নুপেস জোট। আর রেকর্ডসংখ্যক জয় পেয়েছে কট্টর ডানপন্থী মেরিন লা পেনের ন্যাশনাল র‍্যালি পার্টি। 

আরও পড়ুন: ওয়াশিংটনে বন্দুক হামলায় একজন নিহত, আহত তিন

একক সংখ্যাগরিষ্ঠতা পেতে পার্লামেন্টে অন্তত ২৮৯টি আসন পেতে হতো ম্যাক্রোঁর দলকে। তবে আপাতত ২৪৫টি আসন নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে তাদের। অন্যদিকে নুপেস জোট আসন পেয়েছে ১৩১টি ও ন্যাশনাল র‍্যালি ৮৯টি। 

নির্বাচনের এই ফলাফলকে 'ডেমোক্র্যাটিক শক' বলে আখ্যা দিয়েছেন অর্থমন্ত্রী ব্রুনো লা মেয়ার। সবগুলো ব্লক সহযোগিতা না করলে ফরাসিদের সংস্কার ও রক্ষা করার ক্ষমতা বাধাগ্রস্ত হবে বলে মন্তব্য করেন তিনি। 


একাত্তর/এসজে

সম্প্রতি ফ্রান্সের আদালত কাঁপানো একটি মামলার রায় এবং ভুক্তভোগী নারীর লোমহর্ষক জবানবন্দি বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। ‘মনে হচ্ছিল আমি ভেতর থেকে মরে যাচ্ছি’- ফরাসি আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে এক সাবেক...
ফ্রান্সের দুই জনপ্রিয় তরুণ মুখ, একজন ফুটবল বিশ্বের মহাতারকা কিলিয়ান এমবাপ্পে এবং অন্যজন কট্টর ডানপন্থী রাজনীতির উদীয়মান নক্ষত্র জর্ডান বারদেলা। আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে এই...
মধ্যপ্রাচ্যের উত্তাল সমুদ্রে এবার নামল ইউরোপীয় শক্তি। আমেরিকা ও ইরানের মধ্যকার ‘নৌ-যুদ্ধ’ যখন বিশ্ব অর্থনীতিকে খাদের কিনারায় নিয়ে যাচ্ছে, ঠিক তখনই হরমুজ প্রণালীতে নিজেদের দাপট দেখাতে রণতরী পাঠাল...
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতার জন্য যুক্তরাষ্ট্র এবং জায়নবাদী শাসনের (ইসরাইল) বৈরী পদক্ষেপকে প্রধান কারণ হিসেবে অভিযুক্ত করেছেন। একইসঙ্গে তিনি...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর