আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ১০০০, আহত ছয়শ'র বেশি

আপডেট : ২৩ জুন ২০২২, ১০:২৩ এএম

আফগানিস্তানে ছয় দশমিক এক মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরো অন্তত ছয়শ' জন। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

বুধবার (২২ জুন) পাকিস্তান সীমান্তবর্তী খোস্ত শহর থেকে ৪৪ কিলোমিটার দূরে এ ভূমিকম্প আঘাত হানে বলে জানায় মার্কিন জিওলজিক্যাল সার্ভে। খবর রয়টার্সের।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা সালাহউদ্দিন আয়ুবি জানান, আহতদের উদ্ধার করতে ওই এলাকায় হেলিকপ্টার পাঠানো হয়েছে। তবে দুর্গম গ্রামগুলো থেকে এখনও কোনো তথ্য না পাওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

image


সবচেয়ে বেশি মৃত্যুর খবর এসেছে পাকতিকা প্রদেশ থেকে। সেখানে এখন পর্যন্ত ২৫৫ জন নিহত ও ২০০ জনের বেশি আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

আরও পড়ুন: রুশ তেল শোধনাগারে ড্রোন হামলা

২০০২ সালের পর এটি আফগানিস্তানের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প। এর আঁচ টের পাওয়া গেছে পার্শ্ববর্তী দেশগুলোতে।


একাত্তর/আরএ

নেপাল ও চীনের তিব্বত সীমান্তে সৃষ্ট ভয়াবহ আকস্মিক বন্যা ও ধসে অন্তত ১৬০ জনের মৃত্যু হয়েছে। তবে ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে প্রকৃত হতাহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে উভয় দেশের কর্তৃপক্ষ আশঙ্কা...
নেপালের মধ্য অঞ্চলের রসুয়া জেলায় ভোটেকোশী নদীতে আচমকা সৃষ্টি হওয়া ভয়াবহ ও নজিরবিহীন বন্যার মূল কারণ চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। কাঠমান্ডু ইউনিভার্সিটির অধ্যাপক এবং বিশিষ্ট জলবায়ু গবেষক রিজান...
বাংলাদেশ-ভারতের উপকূলজুড়ে বিস্তৃত বঙ্গোপসাগরে বাড়ছে ভূকম্পনের ঝুঁকি! বঙ্গোপসাগরের তলদেশে পরিবর্তনশীল টেকটনিক প্লেট, বিপুল পরিমাণ পলির আস্তরণ এবং প্রাচীন ফাটলগুলোর নতুন করে পুনরুজ্জীবিত হওয়ায়...
ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের দুই মাস পর মৃতের সংখ্যা বেড়ে ছয় হাজার ৫০৯ জনে দাঁড়িয়েছে। তবে এখনো বহু মানুষ নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর