ভারতে চার মাসের ভেতর সর্বোচ্চ সংক্রমণ, চতুর্থ ঢেউয়ের আশঙ্কা

আপডেট : ২৪ জুন ২০২২, ০৫:৪৮ পিএম

ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা নতুন করে বাড়তে শুরু করেছে। বুধবার (২২ জুন) আক্রান্তের সংখ্যা ছিলো ১৩ হাজার। বৃহস্পতিবার (২৩ জুন) সে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজারে। গত চার মাসের মধ্যে বৃহস্পতিবারই সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড হয়েছে দেশটিতে। 

শুক্রবার দেশটির স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৩৩৬ জন। এর মধ্যে শুধু মহারাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা ৫ হাজারের বেশি। কেরালা ও রাজধানী দিল্লির অবস্থাও উদ্বেগজনক। এ রাজ্যগুলোতে পাল্লা দিয়ে বাড়ছে পজিটিভিটি রেট।

স্বাস্থ্য মন্ত্রণালেয়ের প্রতিবেদন বলছে, বর্তমানে ভারতে করোনার অ্যাকটিভ কেস ৮৮ হাজার ২৮৪ জন, যা গতকালের থেকে ৪ হাজার ২৯৪ জন বেশি। দেশে অ্যাকটিভ কেসের ০.২০ শতাংশে পৌঁছেছে। একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ১৩ জন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৫ লাখ ২৪ হাজার ৯৫৪ জন।

করোনার দৈনিক আক্রান্তের সংখ্যার পাশাপাশি সুস্থতার হারও চিন্তাজনক। পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত দেশে ৪ কোটি ২৭ লাখ ৪৯ হাজার ৫৬ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১৩ হাজার ২৯ জন। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৮.৫৯ শতাংশে। 

সংক্রমণ রোধে এরই মধ্যে তৎপরতা বাড়িয়েছে কেন্দ্র সরকার। বৃহস্পতিবার ভারতের স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেন। সংক্রমণের গতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য পরীক্ষার ওপর জোর দিতে বলেন তিনি। যেসব জেলায় সংক্রমণের হার বেশি সেসব জেলায় স্বাস্থ্য পরীক্ষার হার বাড়ানোর নির্দেশ দেন মন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রীর এ বৈঠক নতুন করে ভাবাচ্ছে দেশটির সাধারণ মানুষদের। সব মিলিয়ে করোনার চতুর্থ ঢেউয়ের আশঙ্কা করছেন তারা।


একাত্তর/এসএ

ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর