অসলোতে নাইটক্লাবে বন্দুক হামলায় নিহত দুই, আহত ১৪

আপডেট : ২৫ জুন ২০২২, ১১:০২ এএম

নরওয়ের রাজধানী অসলোতে একটি নাইটক্লাব ও এর আশেপাশের এলাকায় বন্দুক হামলার ঘটনায় অন্তত দুইজন নিহত ও ১৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। 

শনিবার (২৫ জুন) স্থানীয় সময় রাত একটার দিকে এ ঘটনার পর এক সন্দেহভাজন হামলাকারীকে দুটি বন্দুকসহ গ্রেপ্তার করা হয়েছে। দ্যা লন্ডন পাব নামে একটি সমকামী পানশালা থেকে শুরু করে হামলাকারী একটি নাইটক্লাব ও এর আশেপাশের রাস্তায় গুলি চালানোর কয়েক মিনিটের মধ্যে তাকে আটক করা হয়। 

আরও পড়ুন: স্পেন-মরক্কো সীমান্তে ১৮ অভিবাসনপ্রত্যাশী নিহত

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এক ব্যক্তি ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার ব্যাগ থেকে একটি বন্দুক বের করে গুলি চালাতে শুরু করে। তবে হামলার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। 

শনিবার অসলোতে নরওয়ের বার্ষিক সমকামী প্রাইড প্যারেড অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার সাথে এই হামলার কোনো সম্পর্ক রয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। 


একাত্তর/এসজে

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নৃশংস ও রক্তক্ষয়ী বন্দুক হামলার ঘটনা ঘটেছে। একটি বসতবাড়িতে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে দুই শিশুসহ মোট আটজনকে নির্মমভাবে হত্যা করেছে। নির্মম এই...
দক্ষিণ আফ্রিকায় আলাদা দুই বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে জোহানেসবার্গের পশ্চিমে একটি পানশালায় ১৭ জন এবং কেপটাউনের কাছে আরেকটি বিনোদনকেন্দ্রে ১০ জন নিহত হন।
তুরস্কের পশ্চিমাঞ্চলের এক বিদ্যালয়ের বাইরে এক কিশোরের এলোপাতাড়ি গুলিবর্ষণে কমপক্ষে ১১ জন শিক্ষার্থী আহত হয়েছে, যাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। ফরাসি বার্তা সংস্থা- এএফপির তথ্যে মতে, মঙ্গলবার...
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উপকণ্ঠে একটি স্কুলে ভয়াবহ বন্দুক হামলায় হামলাকারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২২ জন আহত হয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর