লাতিন আমেরিকায় ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স

আপডেট : ২৫ জুন ২০২২, ০২:০৪ পিএম

ইউরোপের পর এবার লাতিন আমেরিকায়ও ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স। ইতোমধ্যে অঞ্চলটির ছয়টি দেশে এ রোগে আক্রান্ত রোগী পাওয়া গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, লাতিন আমেরিকার ছয়টি দেশে মাঙ্কিপক্সে আক্রান্ত রোগী পাওয়া গেছে। এ পর্যন্ত ৪৮ দেশে এ রোগে আক্রান্ত হয়েছেন তিন হাজার ২০০ জন। খবর: আনাদোলু। 

শুক্রবার (২৪ জুন) কলম্বিয়া জানিয়েছে, দেশটিতে প্রথমবারের মতো তিনজন মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের সবাই প্রাপ্তবয়স্ক ও ইউরোপ ফেরত। তাদের দুইজন রাজধানী বগোতায় ও তৃতীয়জন শনাক্ত হন মেডেলিনায়।

লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে আর্জেন্টিনায় প্রথম মাঙ্কিপক্সে আক্রান্ত রোগী পাওয়া যায়। এরপর একে একে মেক্সিকো, ব্রাজিল, ভেনেজুয়েলা এবং চিলিতে আক্রান্ত রোগী পাওয়া গেছে।

আর্জেন্টিনার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২৭ মে দুই ব্যক্তি মাঙ্কিপক্সে আক্রান্ত হন। এদের একজন আর্জেন্টিনার অন্যজন স্পেনের। তাদের এ রোগের উপসর্গ ছিল।

এর একদিন পরই মেক্সিকো মাঙ্কিপক্সে আক্রান্ত রোগী পাওয়ার কথা জানায়। মেক্সিকান স্বাস্থ্য কর্মকর্তারা জানান, আক্রান্ত ওই ব্যক্তি নিউ ইয়র্কের বাসিন্দা যিনি সম্ভবত নেদারল্যান্ডসে আক্রান্ত হয়েছেন।

এরপর ৯ জুন ব্রাজিল জানায়, সাও পাওলোর হাসপাতালে ভর্তি হওয়া স্পেন ও পর্তুগাল সফর করা ৪১ বছর বয়সি এক ব্যক্তি আক্রান্ত হয়েছেন মাঙ্কিপক্সে।

পরে ১৩ জুন ভেনেজুয়েলা মাঙ্কিপক্সে আক্রান্ত রোগী পাওয়ার কথা জানায়। যিনি এসেছিলেন স্পেন থেকে। 

আর ১৭ জুন চিলি জানায়, দেশে মাঙ্কিপক্সে আক্রান্ত রোগী পাওয়া গেছে। চিলির স্বাস্থ্য কর্মকর্তারা জানান, ওই যুবক সম্প্রতি ইউরোপ সফর করেছেন।

এদিকে, মাঙ্কিপক্স ছড়িয়ে পড়ার কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা করবে কিনা তা বিবেচনা করছে বলে জানায় সংস্থাটি। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়াসুস বলেন, আনুষ্ঠানিকভাবে যতজন আক্রান্ত হওয়ার কথা বলা হচ্ছে প্রকৃত সংখ্যা তার চেয়েও বেশি হতে পারে। তাই সতর্ক থাকাটা জরুরি। ব্যক্তি থেকে ব্যক্তি আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেই চলেছে।


একাত্তর/জো 

ভৌগোলিক গঠনের কারণে লাতিন আমেরিকা অঞ্চলের নিচে বেশ কিছু জটিল ভূ-টেকটোনিক ফাটল বা ফল্ট লাইন রয়েছে, যার ফলে ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক কিছু ভূমিকম্পের সাক্ষী থেকেছে এই অঞ্চল।
হান্টাভাইরাসের কবলে পড়া বিলাসবহুল প্রমোদতরী এমভি হন্ডিয়াস স্পেনের ক্যানারি দীপপুঞ্জে ভেড়ার অনুমতি পেয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে আনুষ্ঠানিকভাবে সদস্যপদ প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এই ঘোষণা দেয়া হয়। এর মাধ্যমে ১৯৪৮ সালে প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে...
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় সাহায্য পাঠানোর পরিমাণ খুব একটা উন্নতি হয়নি। এমনকি ক্ষুধারও কোনো লক্ষণীয় হ্রাস পায়নি।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর