কলম্বিয়াতে ষাঁড়ের লড়াইয়ে দর্শক স্ট্যান্ড ভেঙে পড়ে নিহত চার

আপডেট : ২৭ জুন ২০২২, ১০:১১ এএম

কলম্বিয়াতে ষাঁড়ের লড়াই প্রতিযোগিতা চলার সময় দর্শকসারির স্ট্যান্ড ভেঙে পড়ে অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ৭০ জন।

রোববার (২৬ জুন) এল এসপিনাল শহরে স্যান পেদ্রো উৎসব উপলক্ষে আয়োজিত ষাঁড়ের লড়াই প্রতিযোগিতার সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা গেছে, দর্শকসারির একটি স্ট্যান্ড হুড়মুড় করে ভেঙে রিংয়ের ভেতর পড়ে যায়। এ ঘটনার পর একটি ষাঁড় রিং থেকে পালিয়ে যায়। এতে স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

তলিমা প্রদেশের গভর্নর হোসে রিকার্ডো অরোজকো স্থানীয় ব্লু রেডিওকে জানিয়েছেন, এখন পর্যন্ত এ দুর্ঘটনায় দুই নারী, এক পুরুষ এবং এক শিশুর মৃত্যু হয়েছে। 

এসব প্রতিযোগিতা বিপজ্জনক এবং প্রাণীদের প্রতি নির্দয় আচরণ করে বলে এগুলোকে নিষিদ্ধ ঘোষণা করা হবে বলে জানান তিনি। 

এদিকে তলিমা প্রদেশের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের পরিচালক মেজর লুইস ফার্নান্দো ভেলেজ জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে আর কেউ চাপা পড়ে নেই। দুর্ঘটনার পর যে কয়জন নিখোঁজ ছিলেন তাদের সবাইকে খুঁজে পাওয়া গেছে। 

অন্যদিকে মানুষ বা অন্যান্য প্রাণীর মৃত্যু ঘটায় এমন ইভেন্টের অনুমতি না দিতে কলম্বিয়ান মেয়রদের প্রতি আহবান জানিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। 


একাত্তর/এসজে


কলম্বিয়ার দক্ষিণপশ্চিমাঞ্চলে দেশটির সামরিক বাহিনীর একটি কার্গো উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৬৬ জন নিহত হয়েছেন।
গাজাগামী ত্রাণবহরে ইসরাইলের বাধা এবং দুই কলম্বিয়ান কর্মীকে আটকের অভিযোগে কলম্বিয়ায় কর্মরত অবশিষ্ট ইসরাইলি কূটনীতিকদের বহিষ্কার করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো স্থানীয় সময় বুধবার এ...
পশ্চিম কলম্বিয়ার আর্মেনিয়ার হামবোল্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক এবং কর্মকর্তাদের বহনকারী একটি বাস দুর্ঘটনার কবলে পড়েছে। এ ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। 
দখলদার ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার বিষয়ে কলম্বিয়া সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকার হামাস সরকার। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর