ইউক্রেনে আবারো হামলা জোরদার করেছে রাশিয়া

আপডেট : ২৭ জুন ২০২২, ০৯:১২ পিএম

ইউক্রেনে হামলা আবারো জোরদার করেছে রাশিয়া। তিন সপ্তাহ পর রোববার হামলা চালানো হয়েছে রাজধানী কিয়েভে। এতে একজন নিহত, আহত হয়েছে বেশ কয়েকজন। 

হামলা চালানো হয়েছে ইউক্রেনের আরো তিনটি সামরিক স্থাপনায়। সীমাহীন বর্বরতা বলে নিন্দা জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। 

এরমধ্যেই, রুশ স্বর্ণ আমদানি বন্ধে একমত হয়েছেন জি-সেভেনের নেতারা। 

রোববার ইউক্রেনের রাজধানী কিয়েভে দুটি ভবনে হামলা চালিয়েছে রুশ বাহিনী। একটি নয়তলা আবাসিক ভবন, অন্যটি কিন্ডারগার্টেন। হামলায় হতাহত হয়েছে বেশ কয়েকজন। 

image

কিয়েভে এদিন সকালে চারটি, বিকেলে আরো দুটি বোমার বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে রাশিয়ার বিরুদ্ধে ভয় দেখানোর অভিযোগ তুলেছে স্থানীয় কর্তৃপক্ষ।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেন, এ পর্যন্ত ২২০টি বেসামরিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। জি-সেভেন, ন্যাটো সম্মেলন চলার সময় আগ্রাসন আরো চালানো হতে পারে।

এদিন, ইউক্রেনের আরো তিনটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে রুশ বাহিনী। ব্যবহার করা হয়েছে নির্ভুলভাবে আঘাতে সক্ষম অত্যাধুনিক মিসাইল। 

ডনবাসের সেভেরোদোনস্কের পর বোরোস্কি শহরের নিয়ন্ত্রণও নিয়েছে রুশ বাহিনী। আর যুদ্ধে নিয়োজিত সেনা সদস্যদের সঙ্গে দেখা করে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য পুরস্কার দিয়েছে মস্কো।

রুশ প্রতিরক্ষামন্ত্রী সার্গেই শুইগো বলেন, আপনাদের উপর আমার বিশ্বাস আছে। সামনে দেশের গৌরবের জন্য আরো অনেক কিছু করতে হবে। আপনারা নিজেদের যত্ন নেবেন।

রাশিয়াকে মোকাবেলায় মস্কোর বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞার পাশাপাশি কিয়েভকে আরো বেশি করে অস্ত্র দেয়ার আহ্বান জানিয়েছে ইউক্রেন। 

কিয়েভে হামলাকে সীমাহীন বর্বরতা বোলে নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। আর রুশ স্বর্ণ আমদানি বন্ধেও একমত হয়েছে জি-সেভেন। 

image


একাত্তর/এআর

ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষকে ঘায়েল করতে এদের কোনো খাবারের প্রয়োজন হয় না, তেষ্টা মেটাতে এক ফোঁটা পানিরও দরকার পড়ে না! রক্ত-মাংসের মানুষ নয়, অথচ শত্রুর ডেরায় ঢুকে নিখুঁত নিশানায় হানা দিতে ওস্তাদ।...
রাশিয়ার ভেতরে গুরুত্বপূর্ণ জ্বালানি ও শিল্প অবকাঠামো লক্ষ্য করে রাতভর ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রোববার, রুশ কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, রাশিয়ার বেশ কয়েকটি অঞ্চলে এই হামলা চালানো...
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর