আমেরিকায় লরি থেকে ৪৬ মরদেহ উদ্ধার

আপডেট : ২৮ জুন ২০২২, ০১:৪৭ পিএম

আমেরিকায় একটি লরি থেকে ৪৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির টেক্সাস অঙ্গরাজ্যের সান আন্তোনিও শহরের উপকণ্ঠে রেল লাইনের পাশে পড়ে থাকা একটি পরিত্যক্ত লরি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, তারা সবাই অভিবাসী। কিন্তু কোন দেশের নাগরিক তা তাৎক্ষণিক জানা যায়নি।

মঙ্গলবার (২৮ জুন) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

image


প্রতিবেদনে বলা হয়, সান আন্তোনিও শহরটি যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে অবস্থিত। ইতিমধ্যে লরি থেকে উদ্ধার হওয়া আরও অন্তত ১৬ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। নিখোঁজ গাড়ির চালককে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

image


আরও পড়ুন: শিশুদের টিকা নিতে সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে হবে: স্বাস্থ্য অধিদপ্তর

এদিকে এ ঘটনার জন্য প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ি করেছেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট। তার দাবি, বাইডেনের ‘উন্মুক্ত সীমান্ত’ নীতির ফলেই এমন ঘটনা ঘটেছে।


একাত্তর/এসি

টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
উইন্ডহুকের মাঠে চার-ছক্কার আগুন ঝরিয়ে দক্ষিণ আফ্রিকার উদীয়মান ব্যাটার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে গড়ে ফেললেন এক অবিশ্বাস্য রূপকথা! শুক্রবার স্বাগতিক নামিবিয়া,...
রাজবাড়ীতে রেললাইনে বসে থাকা তিন বছর বয়সী শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সন্তানটি গুরুতর আহত হয়েছে।
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর