মঙ্গলের প্রথম পূর্ণাঙ্গ মানচিত্র চীনের হাতে!

আপডেট : ৩০ জুন ২০২২, ১১:২৭ এএম

মঙ্গল গ্রহের প্রথম পূর্ণাঙ্গ ত্রিমাত্রিক মানচিত্র তৈরির দাবি করল চীন। 

চীনা মহাকাশ গবেষণা সংস্থা 'চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (সিএনএসএ)' জানিয়েছে, তাদের পাঠানো মহাকাশযান 'তিয়ানওয়েন-১' পূর্বনির্দিষ্ট কক্ষপথে ১,৩০০ বার লাল গ্রহকে পরিক্রমা করে ওই নিখুঁত মানচিত্র তৈরি করেছে। ২০২০ সালের জুলাই মাসে পৃথিবী থেকে প্রায় ১০ কোটি কিলোমিটার দূরবর্তী মঙ্গল গ্রহের উদ্দেশে পাড়ি দিয়েছিল চীনা মহাকাশ বিজ্ঞানীদের তৈরি 'তিয়ানওয়েন-১'। 

চীনের দক্ষিণ উপকূলের হায়নান দ্বীপ থেকে 'লং মার্চ-৫' রকেটে চেপে মহাকাশযাত্রা শুরুর সাত মাস পর, ২০২১ সালে ফেব্রুয়ারির শেষে 'তিয়ানওয়েন-১' মঙ্গলের কক্ষপথে পৌঁছয়। এর পর মহাকাশযান থেকে একটি ল্যান্ডার ও একটি রোভার লাল গ্রহের ইউটোপিয়া অঞ্চলে অবতরণ করেছিল। মঙ্গলপৃষ্ঠের মাটি, পাথর, বরফের নমুনা সংগ্রহের পাশাপাশি বার বার গ্রহকে প্রদক্ষিণ করে চলে ছবি তোলার কাজ। 

এর মধ্যে ছিল ৪,০০০ কিলোমিটার দীর্ঘ গিরিখাত ভ্যালেস মেরিনারিসের, মঙ্গল গ্রহের উত্তরে 'আরব টেরা' নামে পরিচিত উচ্চভূমির নানা অসমতল প্রান্তর এবং গহ্বর এমনকি, দুর্গম দক্ষিণ মেরু অঞ্চল ও মৃত আগ্নেয়গিরি অ্যাসক্রেয়াস মোনসের উচ্চ রেজোলিউশন বিশিষ্ট চিত্র। সেগুলোর সাহায্যেই মঙ্গলের প্রথম পূর্ণাঙ্গ ত্রিমাত্রিক মানচিত্র তৈরি করতে সফল হয়েছে চীন। 

প্রসঙ্গত, তুলনায় অনেক পরে মহাকাশ অভিযান শুরু করেও আমেরিকা, রাশিয়া, ভারত, জাপান, ইউরোপের দেশগুলোকে কিছুটা চমকে দিয়ে ২০০৩ সালে মহাকাশে চীন মহাকাশচারী পাঠিয়ে দিতে পেরেছিল। 

২০২২ সালে চীন পৃথিবীর কক্ষপথে তাদের স্পেস স্টেশনও গড়ে তুলতে চলেছে।


একাত্তর/এআর

ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
দক্ষিণ-পূর্ব এশিয়ায় নিজেদের সামরিক উপস্থিতির পরিধি বিস্তৃত করতে লাওসের রাজধানী ভিয়েনতিয়েন থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তরে বান কেউন বিমানঘাঁটি এলাকায় একটি নতুন যৌথ সামরিক সহায়তা কেন্দ্র গড়ে তুলেছে...
বহুল আলোচিত যুক্তরাষ্ট্র সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে সরাসরি আমেরিকান তৈরি আধুনিক অস্ত্র কেনার অপ্রত্যাশিত প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! বেইজিংয়ে যুক্তরাষ্ট্রের...
ইরানের তৈরি সাধারণ ও মান্ধাতাধাঁচের তাপ-সন্ধানী ড্রোনগুলো হঠাৎ করেই কীভাবে এতটা নিখুঁত ও প্রাণঘাতী হয়ে উঠল,তা নিয়ে দীর্ঘদিন ধরে চলা রহস্যের মোড়ক অবশেষে খুলল মার্কিন গোয়েন্দা রিপোর্টে!
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর