টেক্সাসে জিপ-ট্রেইলার সংঘর্ষে চার অভিবাসন প্রত্যাশী নিহত

আপডেট : ০১ জুলাই ২০২২, ০৭:৫৬ পিএম

যুক্তরাষ্ট্রের টেক্সাসে লরির ভেতর ৫৩ অভিবাসন প্রত্যাশীর মৃত্যুর রেশ কাটতে না কাটতেই এবার জিপ ও ট্রেইলারের সংঘর্ষে মৃত্যু হলো চার অভিবাসন প্রত্যাশীর। 

বৃহস্পতিবার (৩০ জুন) টেক্সাসের এনসিনাল শহরের কাস্টমস এন্ড বর্ডার প্রোটেকশনের এক চেকপয়েন্টের কাছে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি জিপের সাথে একটি পার্ক করে রাখা ট্রেইলারের সংঘর্ষ হয়।

জিপটি টেক্সাস সীমান্তবর্তী লারিদো শহর থেকে স্যান অ্যান্টোনিওতে যাচ্ছিলো বলে এক যৌথ বিবৃতিতে জানিয়েছে মেক্সিকোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ন্যাশনাল ইন্সটিটিউট অব মাইগ্রেশন। 

এ ঘটনায় ওই জিপের চালকসহ আরও তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে তারা। 

লারিদোতে অবস্থিত মেক্সিকান কনস্যুলেট জানিয়েছে, নিহতদের মধ্যে দুইজন মেক্সিকান ও একজন গুয়াতেমালান নাগরিক ছিলেন। আরেকজনের পরিচয় এখনও পাওয়া যায়নি। 

আরও পড়ুন: ভারতে অশান্তির জন্য নুপুর শর্মার ক্ষমা চায় সুপ্রিম কোর্ট

এদিকে স্থানীয় গণমাধ্যম বলছে, ওই জিপে করে অভিবাসন প্রত্যাশীদের পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিলো। এমন সময় পুলিশের গাড়ি ধাওয়া দিলে ট্রেইলারের সাথে সংঘর্ষ হয়। 

এ ঘটনার তদন্ত করা হচ্ছে বলে এক টুইটবার্তায় জানিয়েছে টেক্সাস ডিপার্টমেন্ট অব পাবলিক সেফটি। 

এর আগে সোমবার (২৭ জুন) যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভয়াবহ মানবপাচার দুর্ঘটনায় স্যান অ্যান্টোনিওতে একটি পরিত্যাক্ত লরি থেকে ৫৩ অভিবাসন প্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ওই লরির চালকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। 


একাত্তর/এসজে

গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর