নাইজেরিয়ায় গির্জা থেকে যিশুর আগমনের অপেক্ষারত ৭৭ জন উদ্ধার

আপডেট : ০৩ জুলাই ২০২২, ০৪:৩২ পিএম

নাইজেরিয়ার অন্দোতে একটি গির্জা থেকে শিশুসহ ৭৭ জনকে উদ্ধার করেছে পুলিশ। তারা যিশু খ্রিস্টের প্রত্যাবর্তনের অপেক্ষায় সেখানে কয়েক মাস ধরে অপেক্ষা করছিলেন বলে ধারণা করছে পুলিশ। 

রোববার (৩ জুলাই) স্থানীয় পুলিশের এক মুখপাত্রের বরাত দিয়ে বিবিসি জানায়, এপ্রিল মাসে যিশু খ্রিস্ট আসবেন এমন আশ্বাস দেয়ার ফলে তারা 'সেকেন্ড কামিং'য়ের ঘটনা প্রত্যক্ষ করতে সেখানে গিয়েছিলেন। উদ্ধার হওয়া ব্যক্তিদের মুধ্যে ২৬ শিশু, আট কিশোর ও ৪৩ প্রাপ্তবয়স্ক রয়েছেন। 

তার সন্তানেরা ভ্যালেন্টিনো এলাকার হোল বাইবেল বিলিভার্স চার্চ নামে ওই গির্জায় রয়েছে, এক নারী এমন অভিযোগ করার পর সেখানে অভিযান চালায় পুলিশ। 

পুলিশ আরও জানায়, গণ অপহরণ সন্দেহে এ ঘটনার তদন্ত করছে তারা। ইতোমধ্যে গির্জার যাজক ডেভিড আনিফোওশে ও তার সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে। 

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অভিযানে গিয়ে গুলিতে তিন পুলিশ নিহত

প্রাথমিক তদন্তে জানা গেছে, গির্জার আরেক যাজক জোসায়া পিটার আসুমোসা গির্জার সদস্যদের বলেন যে এপ্রিল মাসে 'র‍্যাপচার' অনুষ্ঠিত হবে। তবে পরে সেটি সেপ্টেম্বর মাস পর্যন্ত পিছিয়ে দেয়া হয়েছে জানিয়ে তিনি তাদেরকে সে পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়। 

উল্লেখ্য, খ্রিস্টধর্মের বিশ্বাস অনুযায়ী, যিশু খ্রিস্টের স্বর্গ থেকে পৃথিবীতে প্রত্যাবর্তনের ঘটনাকে বলা হয় 'দ্য সেকেন্ড কামিং'। আর এসময় খ্রিস্টধর্মের অনুসারীদের স্বর্গে নিয়ে যাওয়া হবে, এমন ঘটনাকে বলা হয় 'র‍্যাপচার'। 


একাত্তর/এসজে

আফ্রিকার তেল সমৃদ্ধ দেশ নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলীয় নিজার রাজ্যে মসজিদে হামলা চালিয়ে নারী, শিশু ও বৃদ্ধসহ প্রায় ৬০০ জনকে অপহরণ করার পর তাঁদের জিম্মি অবস্থার একটি ভিডিও প্রকাশ করেছে একটি সশস্ত্র...
নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যে জুমার প্রার্থনার সময় একটি মসজিদে হামলা চালিয়ে বেশ কয়েকজন মুসল্লিকে অপহরণ করেছে সশস্ত্র বন্দুকধারীরা। সহিংস অপরাধী চক্রের উপদ্রবে জর্জরিত এই অঞ্চলে...
নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় প্লাটো রাজ্যের একটি গ্রামে মধ্যরাতে চালানো এক অতর্কিত হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। স্থানীয় প্রতিনিধি ও বাসিন্দারা মঙ্গলবার এই মর্মান্তিক তথ্য নিশ্চিত...
নাইজেরিয়ার নাইজার অঙ্গরাজ্যের ক্যাথলিক সেন্ট মেরিস স্কুল থেকে অপহৃত ৩১৫ জন শিক্ষার্থী ও শিক্ষককের মধ্যে ৫০ জন শিক্ষার্থী সফলভাবে পালিয়ে তাদের পরিবারের কাছে ফিরেছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর