জম্মুতে গ্রেপ্তার লস্কর জঙ্গি ছিলেন বিজেপি’র আইটি সেল প্রধান

আপডেট : ০৩ জুলাই ২০২২, ১০:২৯ পিএম

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়্যবা'র গ্রেপ্তার হওয়া নেতা তালিব হোসাইন শাহ ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সক্রিয় সদস্য ছিল বলে জানা গেছে। জম্মুতে বিজেপি'র মাইনরিটি মোর্চা’র (সংখ্যালঘু মোর্চা) সামাজিক যোগাযোগমাধ্যমের দায়িত্ব পালন করছিলেন এই নেতা। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার সকালে জম্মুর রিয়াসি এলাকার গ্রামবাসীরা তালিব হোসাইন শাহ ও তার সহযোগীদের আটক করে পরে তাদেরকে পুলিশে দেয়। এ সময় তাদের কাছ থেকে দুটি একে রাইফেল, কয়েকটি গ্রেনেডসহ অন্যান্য অস্ত্র উদ্ধার করা হয়। 

পুলিশের জানায়, এক মাসেরও বেশি সময় ধরে তালিবের ওপর নজর রাখা হচ্ছিল। রাজৌরি জেলায় দুটি বিস্ফোরণ ও হত্যাকাণ্ডের সন্দেহভাজন তিনি।

এনডিটিভি নিশ্চিত করেছে যে, এর আগে ৯ মে বিজেপি তালিব হোসাইন শাহকে জম্মু প্রদেশে তাদের আইটি ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রধান হিসেবে দায়িত্ব দেয়। স্থানীয় বিজেপির মাইনরিটি মোর্চার এক আদেশে বলা হয়েছিল, রাজৌরি জেলার বুধানের দ্রাজ কট্রাঙ্কার তালিব হোসাইন শাহকে বিজেপি মাইনরিটি মোর্চার জম্মু প্রদেশের নতুন আইটি ও সামাজিক যোগাযোগমাধ্যম প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অবিলম্বে তা কার্যকর হবে।

এছাড়া জম্মু-কাশ্মির বিজেপির সভাপতি রবীন্দ্র রায়নাসহ স্থানীয় বিজেপির সিনিয়র নেতাদের সঙ্গে তালিবের একাধিক ছবিও রয়েছে।

এদিকে এ ঘটনার জন্য অনলাইনে সদস্যপদ প্রদানের ব্যবস্থাকে দায়ী করছে বিজেপি। কোনো ধরনের যাচাই ছাড়াই দলে যোগদানের সুযোগ তৈরি হয়েছে বলে দাবি করা হচ্ছে দলের পক্ষ থেকে।

বিজেপির মুখপাত্র আর এস পাথানিয়া বলেন, তাদের গ্রেপ্তারের ফলে নতুন একটি ইস্যু সামনে এলো। আমি এই নতুন মডেলকে বলবো এভাবে- বিজেপি যোগদান, সুযোগ লাভ, অনুসন্ধান চালানো… এমনকি দলের শীর্ষ নেতাদের হত্যার ষড়যন্ত্রও করা হয়েছে। যা পুলিশ নস্যাৎ করেছে।

পাথানিয়ার দাবি, ভারত সীমান্তে যারা ত্রাস ছড়াতে চায় তারা এগুলো করছে। এখন অনলাইনে যে কেউ বিজেপির সদস্য হতে পারছে। এই ব্যবস্থায় অপূর্ণতা রয়েছে। কারণ যারা অনলাইনে সদস্য হওয়ার আবেদন করছেন তাদের অপরাধের তথ্য বা পরিচয় যাচাইয়ের কোনও সুযোগ রাখা হয়নি।

 

একাত্তর/আরবিএস  

ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর