লিসিচানস্ক রাশিয়ার দখলে, সরে গেছে ইউক্রেনীয় সেনা

আপডেট : ০৪ জুলাই ২০২২, ১২:৪৬ পিএম

ইউক্রেনের লিসিচানস্ক শহর থেকে ইউক্রেনীয় সেনারা পিছু হটায় সেখানকার দখল নিয়ে নিয়েছে রাশিয়া। এর ফলে পূর্বের লুহানস্ক অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ রাশিয়ার দখলে চলে গেলো। 

রোববার (৩ জুলাই) ইউক্রেন সেনাবাহিনী জানায়, লিসিচানস্ক থেকে সরে যাওয়ার এ কৌশলগত সিদ্ধান্ত সেনাদের জীবন বাঁচাবে, যারা পুনরায় একত্রিত হয়ে দূরপাল্লার পশ্চিমা অস্ত্রের সাহায্যে পাল্টা আক্রমণ চালাবে। 

তবে মস্কোর দাবি, প্রতিবেশি সেভেরোদোনেৎস্ক নিয়ে নেয়ার এক সপ্তাহেরও কম সময়ে লিসিচানস্ক দখল করার মানে হলো তারা লুহানস্ককে 'স্বাধীন' করে ফেলেছেন। লুহানস্ককে এখন রাশিয়া সমর্থিত লুহানস্ক পিপলস রিপাবলিকের কাছে দিয়ে দেয়া হবে বলে জানিয়েছে তারা।

এর আগে রাশিয়ার চেচেন রিপাবলিকের প্রধান রমজান কাদিরভ এক ভিডিও প্রকাশ করেন যেখানে লিসিচানস্কের কেন্দ্রে চেচেন যোদ্ধাদের দেখা যাচ্ছে। 

আরও পড়ুন: হিমাচল প্রদেশে বাস খাদে পড়ে স্কুল শিক্ষার্থীসহ নিহত ১৬

এর ফলে যুদ্ধের মনোযোগ এখন সরে যাবে দোনেৎস্ক অঞ্চলের দিকে, যেখানে এখনও বেশ কিছু জায়গার নিয়ন্ত্রণ কিয়েভের হাতে রয়েছে। 

রোববার (৩ জুলাই) এক ভিডিওবার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, 'যেসব জায়গায় শত্রুরা অস্ত্রের দিক থেকে এগিয়ে আছে সেখান থেকে যদি আমাদের কমান্ডাররা সেনা সরিয়ে নেন তার মানে একটাই। আর তা হলো কৌশল ও আধুনিক অস্ত্রের সাহায্যে আমরা ফিরে আসব।' 


একাত্তর/এসজে

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর