উজবেকিস্তানে বিক্ষোভে ১৮ জন নিহত, আহত ২৪৩

আপডেট : ০৪ জুলাই ২০২২, ০৪:২১ পিএম

উজবেকিস্তানের স্বায়ত্বশাসিত কারাকালপাকস্তান প্রদেশে বিক্ষোভে ১৮ জন নিহত ও কমপক্ষে ২৪৩ জন আহত হয়েছেন। 

সোমবার (৪ জুলাই) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। 

ন্যাশনাল গার্ড প্রেস অফিস এক সংবাদ ব্রিফিংয়ে জানান, শুক্রবার (১ জুলাই) বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গিয়ে ৫২৬ জনকে আটক করে নিরাপত্তা বাহিনী। তবে তাদের অনেককেই ছেড়ে দেয়া হয়েছে বলে জানানো হয়েছে। 

উজবেকিস্তানের সংবিধানে কারাকালপাকস্তানের স্বায়ত্বশাসনের অধিকার সম্পর্কিত ধারা সংশোধন করার ঘোষণা দিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট শাফকাত মির্জায়োয়েভ। তবে বিক্ষোভের মুখে এ পরিকল্পনা বাতিল করে কারাকালপাকস্তানে এক মাসের জরুরি অবস্থা ঘোষণা করেন তিনি। 

রয়টার্স জানায়, শুক্রবার কারাকালপাকস্তানের প্রাদেশিক রাজধানী নুকুসে মিছিল করে সরকারি ভবন দখল করার চেষ্টা করে বিক্ষোভকারীরা। গত দুই দশকে এটি উজবেকিস্তানের সবচেয়ে সহিংস ঘটনা। 

আরও পড়ুন: ইতালিয়ান আল্পসে হিমবাহ ধসে ছয়জন নিহত 

অ্যারাল সাগরের তীরে অবস্থিত কারাকালপাকস্তান প্রায়ই পরিবেশ বিপর্যয়ের শিকার হয়। এখানে কারাকালপাক নামের নৃতাত্ত্বিক গোষ্ঠীর বসবাস, যাদের ভাষার সাথে কাজাখ ভাষার মিলই বেশি। 

সোমবার (৪ জুলাই) কাজাখ প্রেসিডেন্ট কাশেম-জোমার্ত তোকায়েভের সাথে আলোচনা করেন উজবেক প্রেসিডেন্ট মির্জায়োয়েভ। কারাকালপাকস্তানে স্থিতিশীলতা আনতে তাসখন্দের পদক্ষেপকে স্বাগতম জানান তোকায়েভ। 


একাত্তর/এসজে

সিভিল সার্ভিসসহ বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের অভিযোগে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে হাজার হাজার তরুণ-শিক্ষার্থীর বিক্ষোভকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সোমবার...
ঘরে-বাইরে কোথাও যেন স্বস্তি নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। একদিকে ইরান যুদ্ধের জেরে বিশ্ব অর্থনীতি ক্রমশ অস্থিতিশীল হয়ে পড়ায় দেশের মাটিতে মধ্যবর্তী নির্বাচনের আগে তীব্র সমালোচনার মুখে...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
মধ্যপ্রাচ্যে চলমান ভয়াবহ সংঘাতের জেরে বিশ্বের প্রধান প্রধান শহরগুলোতে গত দুই দিন ধরে নজিরবিহীন গণবিক্ষোভ ছড়িয়ে পড়েছে। কেউ কেউ ইরানের সমর্থনে স্লোগান দিচ্ছেন, কেউ আমেরিকার পক্ষে দাঁড়াচ্ছেন, আবার...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর