ইতালিয়ান আল্পসে হিমবাহ ধসে ছয়জন নিহত

আপডেট : ০৪ জুলাই ২০২২, ০৩:০৪ পিএম

ইতালিয়ান আল্পসে হিমবাহ ধসের পর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে কমপক্ষে ছয়জনের মৃত্যু হয়েছে। 

স্থানীয় সময় রোববার (৩ জুলাই) দুপুরের দিকে মারমোলাডা পর্বতে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত ৯ জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

এদিকে নিখোঁজ ১৯ জনের সন্ধানে হেলিকপ্টার ও ড্রোন নিয়ে সারারাত ধরে সেখানে উদ্ধার অভিযান চালানো হয় বলে জানিয়েছে বিবিসি।  

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, মারমোলাডা পর্বতের গা বেয়ে বিশাল আকারের একটি বরফের খণ্ড গড়িয়ে পড়ছে। 

জরুরি উদ্ধার দলের মুখপাত্র মিশেলা কানোভা জানান, একগাদা তুষার, বরফ ও পাথর পর্বতের গা বেয়ে গড়িয়ে নিচের রাস্তায় পড়লে সেখানে দড়ি দিয়ে ঝুলে থাকা বেশ কয়েকজন পড়ে যান। তবে সেখানে ঠিক কয়জন পর্বতারোহী ছিলেন তা এখনও নিশ্চিত নয় বলে জানান তিনি। 

ডলোমাইট পর্বত রেঞ্জের সবচেয়ে উঁচু পর্বত মারমোলাডা, যার উচ্চতা প্রায় তিন হাজার তিনশ' মিটার। 

সেরাক নামে পরিচিত হিমবাহের এ অংশটি ধসের কারণ এখনও পরিষ্কার নয়। তবে উদ্ধারকারী দলে মুখপাত্র ওয়াল্টার মিলান ধারণা করছেন, সাম্প্রতিক সময়ে ওই এলাকায় অস্বাভাবিক উচ্চ তাপমাত্রার কারণে বরফ গলে গিয়ে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। 

আরও পড়ুন: ডেনমার্কে শপিং মলে গুলি, বেশ কয়েকজন নিহত

তিনি জানান, হিমবাহের চূড়ায় সম্প্রতি তাপমাত্রা ১০ ডিগ্রী সেলসিয়াসে গিয়ে পৌঁছেছে। 

এদিকে বৈশ্বিক উষ্ণায়নের কারণে হিমবাহটি গত কয়েক বছর ধরেই গলে চলেছে বলে জানিয়েছেন ইতালীয় পর্বতারোহী রাইনহোল্ড মেসনার। 


একাত্তর/এসজে


জাপানের সর্বোচ্চ ও পবিত্র পর্বত হিসাবে বিবেচিত ‘মাউন্ট ফুজি’ জয়ের চরম নেশায় এক বাপের কাণ্ড দেখে চোখ কপালে উঠেছে স্বয়ং দেশটির পুলিশের! পাহাড়ে চড়তে গিয়ে ক্লান্তি প্রকাশ করায় সাত বছরের সন্তানকে হাজার...
পাকিস্তানের কারাকোরাম পর্বতমালার আট হাজার ৪৭ মিটার উচ্চতার ব্রড পিকে ভয়াবহ তুষারধসে বিশ্বখ্যাত নেপালি বংশোদ্ভূত পর্বতারোহী নির্মল পুরজাসহ ১০ জন আরোহীর মৃত্যু হয়েছে।
ন্যাটো মহাসচিব মার্ক রুটের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, রোম কখনোই ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে জড়িত ছিল না।
এক সময়ের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কে এবার চরম ধস নেমেছে। একটি ইতালীয় টেলিভিশন চ্যানেলকে দেওয়া...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর