জেলের জালে বিরল নীল চিংড়ি

আপডেট : ০৬ জুলাই ২০২২, ০৩:৩৪ পিএম

কথায় আছে মানুষ এখন পর্যন্ত সাগরের মাত্র ৫ শতাংশ আবিষ্কার বা অনুসন্ধান করতে সক্ষম হয়েছে। ফলে রোজই কোনো না কোনো অদ্ভুত প্রাণীর সন্ধান মেলে সাগরে। সম্প্রতি বিরল একটি নীল রঙা গলদা চিংড়ি ধরেছেন যুক্তরাষ্ট্রের এক জেলে। প্রায় ২০ লাখ চিংড়ির মধ্যে মাত্র একটি চিংড়িই এমন নীল রঙের হয়! 

সুইডিশ বিজ্ঞানী লার্স-জোহান লারসন নীর রঙের ওই গলদা চিংড়িটির একটি ছবি নিজের টুইটার হ্যান্ডলে প্রকাশ করেছেন। টুইট পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। বুধবার পর্যন্ত পাঁচ লাখেরও বেশি মানুষ লারসনের টুইটটি রি-টুইট করেন।

জোহান জানান, রোববার (৩ জুলাই) নীল চিংড়িটি যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ডের উপকূলে ধরা পড়েছিল। চিংড়িটি যাতে আরও বড়ো হয়, সে জন্য পানিতে ছেড়ে দেওয়া হয়েছে।

চিংড়িটিকে পানিতে ছেড়ে দেওয়ার জন্য অনেকেই জোহান ও যুক্তরাষ্ট্রের ওই জেলেকে শুভেচ্ছা জানিয়েছেন। 

যদিও বিজ্ঞানীরা বলছেন, এসব রঙিন গলদা চিংড়ি দেখতে আলাদা হলেও তারা সাধারণ গলদা চিংড়ির মতোই। 

বিবিস এক প্রতিবেদনে জানায়, উজ্জ্বল নীল গলদা চিংড়ি একটি জিনগত অস্বাভাবিকতার কারণে খুব রঙিন হয়, অন্যদের তুলনায় এরা একটি নির্দিষ্ট প্রোটিন বেশি তৈরি করে। উত্তর আটলান্টিকের পশ্চিম অংশে এদের দেখা মেলে। 

তবে নীলের চেয়ে হলুদ গলদা চিংড়ি আরও বিরল। যুক্তরাষ্ট্রের লবস্টার ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, প্রায় ৩০ লাখ গলদা চিংড়ির মধ্যে মাত্র একটি চিংড়ি হলুদ রঙের হয়ে থাকে। 


একাত্তর/আরবিএস    

পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক প্রভাব এবার রূপ নিল চরম রাজনৈতিক সংঘাত ও কাদা ছোড়াছুড়িতে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নৃশংস ও রক্তক্ষয়ী বন্দুক হামলার ঘটনা ঘটেছে। একটি বসতবাড়িতে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে দুই শিশুসহ মোট আটজনকে নির্মমভাবে হত্যা করেছে। নির্মম এই...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর