হজের আনুষ্ঠানিকতা শুরু

আপডেট : ০৬ জুলাই ২০২২, ০৪:৩৫ পিএম

সৌদি আরবের মক্কায় পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে আজ (বুধবার)। কয়েক লাখ ধর্মপ্রাণ মুসলমান কা’বা তওয়াফের মাধ্যমে হজ কার্যক্রম শুরু করেছেন। 

এ বছর পূর্ণ ডোজ টিকাপ্রাপ্ত ১০ লাখ মুসলিম হজ পালনে মক্কায় সমবেত হয়েছেন। তাদের মধ্যে ৮ লাখ ৫০ হাজার বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসেছেন। বাকিরা সৌদি আরবের নাগরিক। চলতি বছর করোনার বিধিনিষেধের কড়াকড়ি না থাকায় মাস্কবিহীন অবস্থায় হজ পালন করছে মানুষ।   

করোনা মহামারির কারণে গেলো দুই বছর সীমিত সংখ্যক লোকের হজ পালনের সুযোগ পেয়েছিল। দীর্ঘ বিরতির পর এবার ১০ লাখ লোক হজ পালনের সুযোগ পেলো।

মক্কায় মসজিদুল হারাম চত্বরে স্বর্ণালী হরফ খচিত কালো কাপড়ে আবৃত পবিত্র কাবাগৃহের ‘তওয়াফ’ এবং অল্লাহর কাছে ক্ষমা ও দোয়া চাওয়ার মাধ্যমে হজের প্রথম আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হচ্ছে।

সামর্থ্যবান প্রত্যেক মুসলিমের জন্য জীবনে একবার হজ পালন করা ইসলামের অবশ্য পালনীয় পাঁচটি স্তম্ভের একটি অন্যতম ভিত্তি।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, মঙ্গলবার বিকেলে সাদা এহরামের পোশাক পরিহিত নারী ও পুরুষরা কা’বা চত্বরে পাশাপাশি হেঁটে কা’বা শরীফ তওয়াফ করেছেন। তাদের বেশির ভাগেরই মাস্ক ছিল না, যদিও কর্তৃপক্ষ গত মাসে বলেছিল কা’বা চত্বরে মাস্ক পড়া বাধ্যতামূলক।

এর আগে ২০১৯ সালে হজে প্রায় ২৫ লাখ লোকের সমাবেশ হয়েছে।  

আরাফাত ময়দানে সমবেত হওয়ার মূল অনুষ্ঠানের আগে বৃহস্পতিবার হাজীগণ মসজিদুল হারাম থেকে পাঁচ কিলোমিটার দূরে মিনায় যাবেন। আরাফাত ময়দানে সমবেত অনুসারীদের সামনে হযরত মোহাম্মদ (সা:) তার বিদায় হজের ভাষণ দিয়েছিলেন।

মক্কা নগরী এবং এর আশপাশের এলাকায় পাঁচদিনের বেশি সময় ধরে হজের এ কার্যক্রম চলবে।  


একাত্তর/আরবিএস 

সৌদি আরবের জাতীয় তেল জায়ান্ট- সৌদি আরামকো'র প্রধান কার্যালয়ে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরদিন আবারও দেশটির সব বিমানবন্দর ও তেল স্থাপনাগুলোয় অনবরত হামলা চালিয়ে যাওয়ার নজিরবিহীন হুমকি...
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক নজিরবিহীন ও রক্তক্ষয়ী ক্ষেপণাস্ত্র হামলায় সৌদির প্রধান কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ১৮ জন নিহত এবং ৩০০ জনেরও বেশি আহত হওয়ার ঘটনায় সৌদি আরবের অভ্যন্তরীণ...
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের রক্তক্ষয়ী ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারালেন এক ভারতীয় নাগরিক। এতে হুথিদের এই বর্বরোচিত...
সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিমানবন্দর ও সামরিক স্থাপনায় ইয়েমেনের হুতি বিদ্রোহীদের লাগাতার ও রক্তক্ষয়ী হামলার ছবি-ভিডিও ধারণ করায় দেশটির নিরাপত্তা বাহিনীর হাতে একাধিক আমেরিকান নাগরিক...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর