অবশেষে সরে দাঁড়ালেন বরিস জনসন

আপডেট : ০৭ জুলাই ২০২২, ১০:১৫ পিএম

ব্রিটিশ কনজারভেটিভ পার্টির প্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। 

বৃহস্পতিবার (৭ জুলাই) স্থানীয় সময় দুপুরে ১০ নং ডাউনিং স্ট্রিটে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তিনি। 

এই পদক্ষেপের ফলে ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদও হারালেন বরিস জনসন। নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করার ব্যাপারে আগামী সপ্তাহে সিদ্ধান্ত নেয়া হবে। 

তবে চলতি গ্রীষ্মে কনজারভেটিভ পার্টির একজন নতুন নেতা নির্বাচন এবং অক্টোবরে দলীয় সম্মেলনের সময় নতুন প্রধানমন্ত্রী আসা পর্যন্ত বরিস প্রধানমন্ত্রীর পদে বহাল থাকবেন।

নিজের বক্তৃতার প্রথমেই বরিস তার স্ত্রী ক্যারি, তাদের সন্তান, ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিস, সেনাবাহিনী ও ডাউনিং স্ট্রিটের কর্মীদের ধন্যবাদ জানান। 

তিনি বলেন, 'আমি সবাইকে জানাতে চাই পৃথিবীর সবচেয়ে ভালো চাকরিটি ছেড়ে দিতে আমি কতটা মর্মাহত।' 

ওয়েস্টমিন্সটারে দলীয় মনোভাব খুবই শক্তিশালী উল্লেখ করে বরিস বলেন, দল যখন অগ্রসর হওয়ার সিদ্ধান্ত নেয় তখন তা অগ্রসর হয়। 

আরও পড়ুন: বরিসের পতন ত্বরান্বিত করেছে যে পাঁচ কারণ

বরিস জানান, তাদের যে ম্যান্ডেট সেখানে এমন সময়ে সরকার পরিবর্তন করা অদ্ভুত হবে বলে সহকর্মীদের বোঝানোর চেষ্টা করেছিলেন তিনি। তবে তাতে সফল না হওয়ায় দুঃখ প্রকাশ করেন তিনি। 

বরিস আরও বলেন, তিনি যা যা করেছেন তা নিয়ে তিনি খুবই গর্বিত। যেমন ব্রেক্সিট পরিচালনা করা, মহামারি মোকাবেলা করা ও রাশিয়ার ইউক্রেন আক্রমণের বিরুদ্ধে ইউরোপকে সুসংহত করতে নেতৃত্ব দেয়া। 


একাত্তর/এসজে

ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে ইয়াহোদিন স্টেশনে একটি দাঁড়িয়ে থাকা ট্রেনের ইঞ্জিনে রাশিয়ার ড্রোন হামলায় ইউরোপে বড় ধরনের কূটনৈতিক অস্থিরতা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। এ ঘটনার কিছুক্ষণ আগেই...
স্থানীয় নির্বাচনে শোচনীয় পরাজয় এবং দলের ভেতরে ক্রমবর্ধমান বিদ্রোহ সত্ত্বেও পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মঙ্গলবার মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি...
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইলের যুদ্ধের প্রেক্ষাপটে ওয়াশিংটনের সামরিক অভিযানে মিত্র দেশগুলোর অসহযোগিতা পেন্টাগনকে চরম ক্ষুব্ধ করে তুলেছে। রয়টার্সের বরাতে জানা গেছে, পেন্টাগনের শীর্ষ নীতি নির্ধারক...
ব্রিটিশ সাম্রাজ্য একসময় গর্ব করে বলত, তাদের রাজ্যে সূর্য কখনো অস্ত যায় না। কিন্তু মধ্যপ্রদেশের সেহোর নামক এক শান্ত জনপদে পাওয়া পুরনো এক টুকরো কাগজ বলছে অন্য কথা। সেই দোর্দণ্ডপ্রতাপ ব্রিটিশরা নাকি...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর