আরব বিশ্বসহ দেশে দেশে ঈদ উদযাপন

আপডেট : ০৯ জুলাই ২০২২, ০৫:৫৫ পিএম

বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ত্যাগের মহিমায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য, এশিয়ার বিভিন্ন দেশ এবং ইউরোপ-আফ্রিকা ও আমেরিকার বিভিন্ন দেশে শনিবার পবিত্র ঈদুল আজহা উদযাপন হচ্ছে। করোনা মহামারির বৈশ্বিক অভিঘাত সামলে এ বছর বিভিন্ন দেশে অনেকটাই বিধিনিষেধের আওতামুক্ত হয়ে ঈদ আনন্দ ভাগাভাগি করছেন মুসল্লিরা। উন্মুক্ত পরিবেশে হচ্ছে ঈদের জামাত।

মক্কার কাবা শরিফ, মদিনার মসজিদে নববিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর মসজিদে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জাতীয় মসজিদের ভেতরে প্রথম সারিতে ঈদের নামাজ আদায় করেছেন সৌদি আরবের বেশ কয়েকজন আমির ও শেখ।

পবিত্র কাবা শরিফে ঈদের নামাজ পড়ান ও খুতবা দেন  শায়খ ড. আব্দুল্লাহ আওয়াদ আল-জুহানি। আর মসজিদে নববিতে নামাজ পড়ান ইমাম শায়খ ড. আব্দুল বারি আল-থুবাইতি।

এদিকে ফিলিস্তিনের জেরুজালেমে আল আকসা মসজিদের সামনে সকালে জড়ো হন পশ্চিমতীরের মুসল্লিরা। আদায় করেন পবিত্র ঈদুল আজহার জামাত। ওই জামাতে অংশ নিতে দেখা গেছে হাজারো ফিলিস্তিনিকে।

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, মিশর ও জর্ডানে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। করোনা মহামারি শুরুর পর এবারই উন্মুক্ত স্থানে খুতবা ও জামাত অনুষ্ঠিত হয়েছে। গেল বছর মৌরিতানিয়া, মরক্কো, ওমান এবং তিউনিশিয়ার মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো করোনার কারণে ঈদের জামাত বাতিল করা হয়েছিল। তবে এবার সেসব দেশেও উৎসবের আমেজে ঈদ উদযাপন হচ্ছে।

মধ্যপ্রাচ্য ছাড়াও ফিলিপাইন, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াতে আজ ঈদুল আজহা উদযাপন হচ্ছে। এছাড়া ইউরোপ ও আফ্রিকার বেশ কিছু দেশ এবং যুক্তরাষ্ট্রেও আজ ঈদ উদযাপন করছেন মুসলিম সম্প্রদায়।

এদিকে গত বৃহস্পতিবার (৭ জুলাই) সৌদি আরবে চলতি বছরের পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এতে দেশি-বিদেশি ১০ লাখ মুসলিম অংশ নিয়েছেন। মক্কায় কাবা তাওয়াফের মাধ্যমে হজ কার্যক্রম শুরু হয়। অনেকেই তীব্র গরম থেকে বাঁচতে বিভিন্ন জায়গায় তাঁবু টানিয়েছেন। কারণ সেখানের তাপমাত্রা ৪২ ডিগ্রিতে পৌঁছেছে। এ বছর সৌদি আরবে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ১৫ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।


একাত্তর/এসএ

ইসরাইলের ঐতিহাসিক ও অত্যন্ত সংবেদনশীল সাধারণ নির্বাচনের প্রাথমিক ভোট গণনায় পূর্বাভাস ছাপিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ একক বৃহত্তম দল হিসেবে উঠে আসার শক্তিশালী ইঙ্গিত মিলেছে। তবে...
নতুন বছরকে বরণ করে নেয়া বিশ্বব্যাপী এক উৎসব। সময়ের পরিবর্তন এবং ভৌগোলিক অবস্থানের ওপর নির্ভর করে একেক দেশে একেক সময়ে বরণ করা হয় নতুন বছরকে।
জাপানে ১২৫০ বছর পর ঐতিহ্যবাহী হাদাকা মাতসুরি বা নগ্ন উৎসবে প্রথমবার যোগদান দিলেন দেশটির নারীরা।
উৎসবে মেতেছে তাইওয়ান! দেশটির আকাশ জুড়ে এখন শুধু হলুদ রঙের আলোর খেলা। শত শত উজ্জ্বল ফানুসে ছেয়ে গেছে তাইওয়ানের নিউ তাইপের পাহাড়ি অঞ্চলের আকাশ। জ্বলন্ত এই ফানুসগুলো ড্রাগনের চন্দ্র বছর উৎসব উপলক্ষ্যে...
সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু পরিস্থিতির আশঙ্কাজনক অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৯ জন। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৮২ জন নতুন...
কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকা পাঁচ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার...
দেশের বিশাল তরুণ জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সরকার ইতোমধ্যেই সব ধরনের কার্যকর পদক্ষেপ গ্রহণ শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাপানে সফররত প্রবাসী...
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোনো জোটে না গিয়ে এককভাবে অংশগ্রহণ করবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর