জাপানের নগ্ন উৎসবে প্রথমবার যোগ দিলেন নারীরা

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:১৪ পিএম

জাপানে ১২৫০ বছর পর ঐতিহ্যবাহী হাদাকা মাতসুরি বা নগ্ন উৎসবে প্রথমবার যোগদান দিলেন দেশটির নারীরা।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, জাপানে প্রতি বছর ফেব্রুয়ারি মাসের তৃতীয় শনিবার শান্ত আইচি শহরের ওয়ারি ওকুনিতামা-জিনজা মন্দিরে (কোনোমিয়া-জিনজা মন্দির) এই উৎসব পালন করা হয়। অশুভ শক্তিদের তাড়ানোর ও জীবনে সমৃদ্ধির আনতে প্রতিবছর এই উৎসবে হাজার হাজার পুরুষ অংশ নেয় ।

উৎসবের নাম ‘নগ্ন উৎসব’ হলেও এখানে অংশগ্রহণকারীরা পুরুষরা পুরো নগ্ন হন না। তারা নিম্নাঙ্গে ক্ষুদ্র একটি বস্ত্র পরিধান করেন,যার নাম ‘ফান্দোসি’। ঐতিহ্যবাহী এই পোশাকের সঙ্গে পায়ে থাকে ‘তাবি’ নামে সাদা একজোড়া মোজা।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, উৎসবে নারীদের অংশগ্রহণ নিষিদ্ধ ছিলো। তবে এবারের আয়োজকরা ২২ ফেব্রুয়ারি প্রায় ৪০ জন নারীর একটি দলকে হাদাকা উৎসবে অংশ নেয়ার অনুমতি দিয়েছে।

এই উৎসবে নারীরা নগ্ন থাকবেন না, তারা সম্পূর্ণ পোশাক পরবেন। তারা আনুষ্ঠানিক নৈবেদ্য দেবে। কিন্তু উৎসবের মূল পর্ব যেখানে পুরুষরা থাকে, সেখানে নারীরা অংশ নেবেন না।

ঐতিহ্যগতভাবে পুরুষশাসিত স্থানগুলোয় নারীদের অবস্থান সহজ ছিলো না। তবে জাপানের ক্ষেত্রে বিষয়টি আরও কঠোর। জাপান গত বছরের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে লিঙ্গ ব্যবধান সূচকে ১৪৬ এর মধ্যে ১২৫ নম্বরে ছিলো।

তবে এবারের উৎসবে অংশ নিয়ে ইতিহাস তৈরি করলেন এই নারীরা এবং চেষ্টা করবেন জাপানের এই লিঙ্গ ব্যবধান কমিয়ে আনার।

আরআর/কেএসএইচ
অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করার লক্ষ্যে কর্মঘণ্টা ও ওভারটাইমের বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। মঙ্গলবার থেকে কার্যকর হতে যাওয়া এই পদক্ষেপকে ঘিরে দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া...
জাপানের সর্বোচ্চ ও পবিত্র পর্বত হিসাবে বিবেচিত ‘মাউন্ট ফুজি’ জয়ের চরম নেশায় এক বাপের কাণ্ড দেখে চোখ কপালে উঠেছে স্বয়ং দেশটির পুলিশের! পাহাড়ে চড়তে গিয়ে ক্লান্তি প্রকাশ করায় সাত বছরের সন্তানকে হাজার...
জাপানের কাছেই বিতর্কিত একটি দ্বীপে বৃহস্পতিবার ঝটিকা সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো দ্বীপে পুতিনের এই পা রাখা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে...
প্রচণ্ড গতিতে ধেয়ে আসা সামুদ্রিক ঘূর্ণিঝড় বা টাইফুন ডলফিনের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে পড়েছে জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া ও কাগোশিমা প্রশাসনিক অঞ্চল। শনিবার ঝড়ের আঘাতে অন্তত ছয়জন আহত হওয়ার পাশাপাশি...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর