অমর্ত্য সেন করোনায় আক্রান্ত

আপডেট : ০৯ জুলাই ২০২২, ০৭:৪৬ পিএম

নোবেলজয়ী অর্থনীতিবিদ অর্মত্য সেন করোনায় আক্রান্ত হয়েছেন। 

শনিবার (৯ জুলাই) টাইমস অব ইন্ডিয়া, আননন্দবাজারসহ বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যমে এ তথ্য জানানো হয়।

বর্তমানে তিনি শান্তিনিকেতনে তার পৈতৃক বাড়ি ‘প্রতীচী’তে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, করোনার কারণে প্রায় দুই বছর পর জুলাইয়ের শুরুতে ৮৯ বছর বয়সী অর্মত্য সেন শান্তিনিকেতনের বাড়িতে আসেন। এই দুই বছর সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে খুব একটা বাইরেও যাচ্ছিলেন না। এমনকি লোকজনের সঙ্গে দেখা-সাক্ষাৎও খুব কম করছিলেন।

আপাতত চিকিৎকের পরামর্শ অনুযায়ী বাড়িতেই রয়েছেন তিনি। আগামী সোমবার (১১ জুলাই) পুনরায় করোনা পরীক্ষা করা হবে তার।

জানা গেছে, শনিবার (৯ জুলাই) শান্তিনিকেতনের বাড়ি থেকে কলকাতায় যাওয়ার কথা ছিল অমর্ত্য সেনের। সেখানে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে রোববার (১০ জুলাই) লন্ডনের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল তার।  


একাত্তর/জো 

রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করতে পারবে না ভারত। কারণ রাশিয়ার তেল সস্তা। এমন মন্তব্য করেছেন দিল্লির অর্থনীতিবিদ বিশ্বজিত ধর।
স্প্যানিশ-পেরুভিয়ান ঔপন্যাসিক ও সাহিত্যে নোবেলজয়ী কথাশিল্পী মারিও ভার্গাস য়োসা মারা গেছেন।
ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদিকে নিঃশর্ত মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, তাকে কখনোই কারাদণ্ড দেওয়া উচিত হয়নি।
চলতি বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার জিতেছেন তিন মার্কিন অর্থনীতিবিদ। তারা হলেন ড্যারন অ্যাসেমোগ্লু, সাইমন জনসন এবং জেমস এ. রবিনসন।
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর