ভারতে ঘোড়সওয়ার ডেলিভারি ম্যানের ভিডিও ভাইরাল, সুইগির বিবৃতি

আপডেট : ১১ জুলাই ২০২২, ০২:১৭ পিএম

ভারতে খাবার ডেলিভারি প্ল্যাটফর্ম 'সুইগি'র টিশার্ট পরে ঘোড়ার পিঠে এক ডেলিভারি ম্যানের ভিডিও ভাইরাল হওয়ার পর এ নিয়ে বিবৃতি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। 

রোববার (১০ জুলাই) এক হাস্যরসপূর্ণ বিবৃতিতে তারা জানিয়েছে, ব্যক্তি এবং ঘোড়া দুজনকেই সনাক্ত করা গেছে। সেই ব্যক্তি তাদের ডেলিভারি কর্মী নয় বলে নিশ্চিত করেছে তারা। 

বিবৃতিতে সুইগি জানায়, ঘোড়সওয়ার ওই ব্যক্তির নাম সুশান্ত। ১৭ বছর বয়সী সুশান্ত একজন টিপিক্যাল টিনেজার যে প্রায়ই জিনিসপত্র ধার নিয়ে তা ফেরত দিতে ভুলে যায়। এক্ষেত্রে সে সুইগির একটি ডেলিভারি ব্যাগ ধার নিয়েছিল। 

সুশান্তের পরিচয় সম্পর্কে সুইগি জানিয়েছে, বিয়ের অনুষ্ঠানের জন্য ঘোড়ার সাজসজ্জা করায় সে। তার কাছে থাকা ওই ব্যাগের মধ্যে এমব্রয়ডারি করা একটি ওড়না ও ঘোড়ার সাজসজ্জার কিছু সরঞ্জাম ছিল। 

সুইগির এই বিবৃতির আগে বেশ কয়েকদিন ধরে এই রহস্যময় ঘোড়সওয়ারিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা জল্পনাকল্পনা চলছিল। ঘোর বর্ষা মৌসুম চলাকালে ঘোড়ায় করে খাবার ডেলিভারি করার কারণে তাকে পুরস্কৃত করার আহবানও জানিয়েছিলেন অনেকে। 

আরও পড়ুন: 'দাবার ঘুঁটি' না হতে এশিয় দেশগুলোর প্রতি চীনের আহবান 

এরই মধ্যে ডেলিভারি ম্যানদের কাজের পরিবেশ নিয়ে আলোচনা ওঠায় ওই ঘোড়সওয়ারিকে খুঁজে বের করার সিদ্ধান্ত নেয় সুইগি। তাকে খুঁজে বের করতে পারলে পুরস্কারেরও ঘোষণা দেয় তারা। 


একাত্তর/এসজে

ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর