স্পিকারের কাছে ইমেইলে পদত্যাগপত্র পাঠালেন গোতাবায়া

আপডেট : ১৪ জুলাই ২০২২, ১০:১৫ পিএম

অবশেষে নানান নাটকীয়তার পর পার্লামেন্টের স্পিকারের কাছে ইমেইলে পদত্যাগপত্র পাঠালেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। তবে আনুষ্ঠানিকভাবে তা আগামীকাল শুক্রবার জানানো হতে পারে বলে শ্রীলঙ্কার গণমাধ্যম দ্য ডেইলি মিররের এক প্রতিবেদনে বলা হয়েছে। 

বৃহস্পতিবার (১৪ জুলাই) ওই প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সন্ধ্যায় স্পিকারের কাছে পদত্যাগপত্র ইমেইল করেছিলেন গোতাবায়া। কিন্তু প্রযুক্তিগত কিছু সমস্যা হওয়ায় অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আলোচনা করেছেন স্পিকার।

পার্লামেন্টের স্পিকার পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করলেও ইমেইলে পাঠানো পদত্যাগপত্র গ্রহণ করা হবে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে আইনি আলোচনা চলছে।

আগামীকাল সকালে আনুষ্ঠানিকভাবে স্পিকারের ঘোষণা দেওয়ার কথা রয়েছে।

এদিকে সৌদি এয়ারলাইনসের একটি বিমানে সিঙ্গাপুর পৌঁছেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। ধারণা করা হচ্ছে আগামী কয়েকদিন সিঙ্গাপুরেই অবস্থান করবেন তিনি।

এর আগে মঙ্গলবার (১২ জুলাই) রাতে একটি সামরিক বিমানে দেশ ছেড়ে মালদ্বীপে পালিয়ে যান গোতাবায়া। সেখানে একদিন অবস্থানের পরেই দেশজুড়ে বিক্ষোভের মুখে মালদ্বীপ ছাড়তে হলো তাকে।

আরও পড়ুন: ইরানের পরমাণু কার্যক্রম রুখতে যুক্তরাষ্ট্র-ইসরাইল চুক্তি সই

প্রসঙ্গত, ভয়াবহ আর্থিক সংকটের কারণে বিক্ষোভে উত্তাল হয়ে আছে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। সেখানে জণমনে ক্ষোভের আগুন জ্বলছে। দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেও বেশ চাপে রয়েছেন। এরইমধ্যে তার কার্যালয় দখল করে নিয়েছে বিক্ষোভকারীরা।

শুক্রবার শ্রীলঙ্কার পার্লামেন্টে অধিবেশন বসার কথা রয়েছে। আগামী ১৯ জুলাইয়ের মধ্যে পরবর্তী প্রেসিডেন্ট প্রার্থীদের মনোনয়ন প্রস্তাব গ্রহণ করা হবে। প্রেসিডেন্ট নির্বাচনে ২০ জুলাই এমপিরা ভোটাভুটিতে অংশ নেবেন।


একাত্তর/আরএ

রীতিমতো চোখ কপালে তোলার মতো ঘটনা! রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন স্ট্রোকের চিকিৎসা নিতে, আর ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে রীতিমতো চোখ কপালে তুললেন! পেটের ভেতর একি সাধারণ কোনো পাথর নাকি...
শ্রীলঙ্কা, বাংলাদেশ, ইন্দোনেশিয়ার পর নেপাল। সবগুলো দেশই দেশের তরুণ প্রজন্মের আন্দোলনের কাছে নতি স্বীকার করতে বাধ্য হয়েছে। ফলে নেপালের সাম্প্রতিক জেন-জি আন্দোলন সামাল দিতে না পারায় ‘রাষ্ট্রের’...
সরকারি অর্থ অপব্যয়ের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে গ্রেপ্তার করা হয়েছে। 
এবার শ্রীলঙ্কায় আগাম পার্লামেন্ট নির্বাচনে তার জোট ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) ভূমিধস জয় পেয়েছে।
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর