ইরানের পরমাণু কার্যক্রম রুখতে যুক্তরাষ্ট্র-ইসরাইল চুক্তি সই

আপডেট : ১৪ জুলাই ২০২২, ০৮:৩০ পিএম

তেহরানের পারমাণবিক অস্ত্র উন্নয়ন ঠেকিয়ে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন ‍যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইসরাইলের প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদ।

বৃহস্পতিবার (১৪ জুলাই) একতার বহিঃপ্রকাশ ঘটিয়ে দুই নেতা এ বিষয়ে যৌথ একটি চুক্তি সই করেছেন।

এর আগে বুধবার (১৩ জুলাই) মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসাবে ইসরায়েল পৌঁছান জো বাইডেন। বৃহস্পতিবার জেরুজালেমে ইসরাইলি নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। তাদের আলোচনায় প্রাধান্য পেয়েছে ইরান ইস্যু।

ইরান নিয়ে দুই নেতাই একই উদ্বেগ প্রকাশ করে দেশটিকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার প্রতিশ্রুতি দিয়ে যৌথ চুক্তি সই করেছেন বলে জানিয়েছেন কর্মকতারা।

আনুষ্ঠানিক চুক্তি সইয়ের আগেই বাইডেন প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা একটি কনফারেন্স কলে সাংবাদিকদের কাছে বিবৃতি দিয়ে দুই নেতার যৌথ ঘোষণাপত্রের বিবরণ দেন।

বিবৃতিতে ইসরাইলের নিজেকেই নিজের সুরক্ষিত রাখার অধিকারে যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে এবং নতুন চুক্তির আওতায় দুই দেশের এরই মধ্যে গড়ে ওঠা নিবিড় নিরাপত্তা অংশীদারিত্ব আরও জোরদার করার কথা বলা হয়েছে।

ইরানের পরমাণু অস্ত্র ঠেকানোর বিষয়টি নিশ্চিত করতে এমনকী শেষ পন্থা হিসাবে শক্তি ব্যবহারেরও যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে ইসরায়েলের সঙ্গে এই চুক্তিতে।

তেহরানের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন: সৌদি এয়ারলাইনসের বিমানে সিঙ্গাপুর পৌঁছেছেন গোতাবায়া

বিশ্বের শক্তিধর ছয় দেশের সঙ্গে ২০১৫ সালে স্বাক্ষরিত চুক্তির আওতায় ইরান তাদের পারমাণবিক কর্মসূচি কমিয়ে এনেছিল। কিন্তু ২০১৮ সালে তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প এ চুক্তি থেকে ‍যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেওয়ার পর ইরান আবার পরমাণু কর্মসূচি জোরদার করেছে।

বাইডেন যুক্তরাষ্ট্রর প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্পের ওই পদক্ষেপকে ভুল আখ্যা দিয়ে ২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তি আবার পুনরুজ্জীবিত করার চেষ্টা করেছেন। কিন্তু ইরান পারমাণবিক কর্মসূচি বাড়িয়ে যেতে থাকায় বাইডেনের সেই চেষ্টা মুখ থুবড়ে পড়ছে।


একাত্তর/এসজে


ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর