গোতাবায়ার পদত্যাগপত্র গৃহীত

আপডেট : ১৫ জুলাই ২০২২, ১২:৪৫ পিএম

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগপত্র গ্রহণ করেছেন পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্দেনা।

শুক্রবার (১৫ জুলাই) সকালে এক বিবৃতিতে তিনি বলেছেন, আগামী ৭ দিনের মধ্যে নতুন একজন প্রেসিডেন্ট পাবে শ্রীলঙ্কা। 

রয়টার্সের খবরে বলা হয়েছে, খুব দ্রুত দেশটিতে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করা হবে। এ বিষয়ে কার্যক্রম চলছে।

পাশাপাশি স্পিকার মাহিন্দাও বলেছেন, ‘এই মুহূর্ত থেকে, আমরা সাংবিধানিকভাবে নতুন রাষ্ট্রপতি নিয়োগের জন্য এগিয়ে যাব।’

এর আগে নানান নাটকীয়তার পর পার্লামেন্টের স্পিকারের কাছে ইমেইলে পদত্যাগপত্র পাঠান গোতাবায়া

অর্থনৈতিক সংকটে গণবিক্ষোভের মুখে সিঙ্গাপুরে পালিয়ে যাওয়ার পর গোতাবায়া এই পদত্যাগপত্র দিলেন।

গোতাবায়া নতুন প্রশাসনের হাতে গ্রেপ্তার হওয়া এড়াতেই পদত্যাগ করার আগে শ্রীলংকা ছেড়ে চলে যেতে চেয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। 

দেশ ছেড়ে প্রথমে মালদ্বীপে পালিয়ে যাওয়া গোতাবায়া রাজাপাকসে পরে সেখান থেকে পৌঁছান সিঙ্গাপুরে।

অবশ্য সিঙ্গাপুর সরকার নিশ্চিত করেছে, গোতাবায়া ব্যক্তিগত সফরে গিয়েছেন এবং তিনি রাজনৈতিক আশ্রয় চাননি।

প্রসঙ্গত, ভয়াবহ আর্থিক সংকটের কারণে বিক্ষোভে উত্তাল হয়ে আছে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। সেখানে জনমনে ক্ষোভের আগুন জ্বলছে। দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেও বেশ চাপে রয়েছেন। এরইমধ্যে তার কার্যালয় দখল করে নিয়েছে বিক্ষোভকারীরা।

আরও পড়ুন: ইতালির প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা

আগামী ১৯ জুলাইয়ের মধ্যে পরবর্তী প্রেসিডেন্ট প্রার্থীদের মনোনয়ন প্রস্তাব গ্রহণ করা হবে। প্রেসিডেন্ট নির্বাচনে ২০ জুলাই এমপিরা ভোটাভুটিতে অংশ নেবেন।


একাত্তর/আরএ

শ্রীলঙ্কা, বাংলাদেশ, ইন্দোনেশিয়ার পর নেপাল। সবগুলো দেশই দেশের তরুণ প্রজন্মের আন্দোলনের কাছে নতি স্বীকার করতে বাধ্য হয়েছে। ফলে নেপালের সাম্প্রতিক জেন-জি আন্দোলন সামাল দিতে না পারায় ‘রাষ্ট্রের’...
সরকারি অর্থ অপব্যয়ের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে গ্রেপ্তার করা হয়েছে। 
এবার শ্রীলঙ্কায় আগাম পার্লামেন্ট নির্বাচনে তার জোট ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) ভূমিধস জয় পেয়েছে।
একটি আগাম নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে শ্রীলঙ্কার বর্তমান পার্লামেন্ট ভেঙে দিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট অনুড়া কুমারা দিশানায়েকে।  
বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত অন্যতম প্রধান অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি দ্রুত ও পর্যায়ক্রমে সারাদেশে সম্প্রসারণের জন্য কার্যকর পরিকল্পনা এবং বাস্তবায়ন কৌশল গ্রহণের নির্দেশনা দিয়েছেন...
মাত্র দুই বছর আগে হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যখন ক্যারিয়ারই মারাত্মক হুমকির মুখে পড়েছিল, তখন কে ভেবেছিল এই মানুষটিই ২০২৬ বিশ্বকাপে স্পেনের জয়ের মূল কাণ্ডারি হবেন? মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব জাপানের সংস্থাকে দেওয়ার চুক্তি চলতি বছরের আগস্টের শেষ দিকে কিংবা সেপ্টেম্বরের শুরুর দিকে সম্পন্ন হতে পারে বলে...
মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালের শেষ বাঁশি বাজতেই একদিকে যখন স্প্যানিশ আর্মাডাদের উল্লাস, অন্যদিকে তখন মাঠজুড়ে ছড়িয়ে পড়ল চরম উত্তেজনা ও কুৎসিত হাঙ্গামা! ম্যাচ শেষে কাতার আসরের চ্যাম্পিয়ন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর