দাবানল ও তাপদাহে পুড়ছে ইউরোপ

আপডেট : ১৬ জুলাই ২০২২, ১১:০৫ এএম

ইউরোপের বেশ কয়েকটি দেশে ভয়াবহ তাপদাহ আর দাবানলে বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হচ্ছেন হাজার হাজার অধিবাসী। এর মধ্যে পর্তুগাল ও স্পেনে প্রচণ্ড তাপদাহে এখন পর্যন্ত ২৮১ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ জুলাই) বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত কয়েকদিনে ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গিরন্ডে অঞ্চল থেকে বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছেন ১১ হাজারেরও বেশি মানুষ। 

এদিকে পর্তুগাল ও স্পেনে জ্বলছে কয়েক ডজন দাবানল, যেখানে তাপমাত্রা গিয়ে পৌঁছেছে ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। স্পেনের পশ্চিমাঞ্চলের কয়েকটি গ্রাম থেকে লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে। 

স্পেন সীমান্ত থেকে দাবানল পর্তুগালে ঢুকে পড়ায় সেখানকার গ্রামবাসীকেও স্থানীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে গ্রাম ছেড়ে পালিয়ে যেতে বলা হয়। 

পর্তুগালের পাঁচ এলাকায় চরম তাপপ্রবাহের সতর্কতা রেড অ্যালার্ট জারি করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ১৭টি দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে এক হাজারের বেশি অগ্নিনির্বাপনকর্মী।

এক সপ্তাহ ধরেই এই সব দাবানল জ্বলছে। এবছর এই দাবানলে ‍পুড়ে ছাই হয়েছে ৩শ স্কয়ার কিলোমিটারেরও বেশি এলাকা। ২০২১ সালে যতটুকু অঞ্চল পুড়েছিল, এবার তার সবটুকুই ছাড়িয়ে আরও বড় এলাকা আগুনের গ্রাসে চলে গেছে।

দাবানলের বড় ধরনের ঝুঁকিতে পড়েছে ইউরোপের গোটা দক্ষিণাঞ্চল এবং মরোক্কো। ইতালি এবং ক্রোয়েশিয়াও এ সপ্তাহে দাবানলের খবর দিয়েছে। ওদিকে, তীব্র বাতাসের কারণে গ্রিসের পাঁচটি অঞ্চলে দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি সৃষ্টি হয়েছে বলে সতর্ক করেছেন সংরক্ষণ কর্মকর্তারা।

এদিকে, আগামী সোমবার এবং মঙ্গলবার ব্রিটেনের আবহাওয়ার পূর্বাভাসে ইংল্যান্ডের কিছু অংশের জন্য প্রথমবারের মতো 'চরম তাপমাত্রা'র রেড এলার্ট জারি করা হয়েছে। এই সময়ে দেশটিতে তাপমাত্রা রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পূর্বাভাস দেয়া হয়েছে। যা 'জাতীয় জরুরি' সতর্কতা স্তরকেই নির্দেশ করে।


একাত্তর/এসজে


গত আগস্টের শেষের দিকে নেপাল ও তিব্বতের বিশাল এলাকায় নজিরবিহীন ও প্রলয়ংকরী বন্যা সৃষ্টি করা ভয়াবহ হিমবাহ ধসের পেছনে জলবায়ু পরিবর্তনের হাত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন গবেষকরা। সম্প্রতি...
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ‘সহযোগী সদস্য’ হওয়ার প্রস্তাবকে স্বাগত জানিয়ে ইউরোপ ও কানাডার সম্পর্ক আরও গভীর করার জোর তাগিদ দিয়েছেন। স্ট্রাসবার্গে ইইউ আইনপ্রণেতাদের...
ইন্দোনেশিয়ার বোর্নিও ও সুমাত্রা দ্বীপে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলের বিষাক্ত ধোঁয়া সীমান্ত পেরিয়ে গ্রাস করেছে প্রতিবেশী মালয়েশিয়াকে। ঘন ও চোখঝাঁজানো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে মালয়েশিয়ার...
বিজ্ঞানীদের মতে, জলবায়ু পরিবর্তন উচ্চ-পার্বত্য অঞ্চলের পাথর ও বরফের স্থিতিশীলতা নষ্ট করার মতো পরিবেশ তৈরি করছে, যা নেপাল ও চীনের তিব্বত সীমান্তে এই সপ্তাহে ঘটে যাওয়া প্লাবনের মতো প্রলয়ঙ্করী...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে তাঁকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ এবং নিজের...
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি যাওয়ার চেষ্টাকালে নৌকা ডুবিতে আট বাংলাদেশির মৃত্যু হয়। এ ঘটনায় মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
দেশের বিভিন্ন শ্রেণির এক হাজার ৪৯৮টি পর্যটন আকর্ষণকে অন্তর্ভুক্ত করে পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সহযোগিতা চেয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর