দেশের সেবা করে যেতে চান গোতাবায়া

আপডেট : ১৬ জুলাই ২০২২, ০১:৫৫ পিএম

প্রেসিডেন্ট পদে না থাকলেও দেশের জন্য কাজ করে যাবেন বলে জানিয়েছেন শ্রীলঙ্কার সদ্য সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। দেশটির স্পিকারের কাছে পাঠানো পদত্যাগপত্রে তিনি একথা জানান। শনিবার (১৬ জুলাই) তার পদত্যাগপত্র পড়ে শোনানো হয় পার্লামেন্টে।

পার্লামেন্টের বিশেষ অধিবেশন আহ্বান করা হলে সংসদের মহাসচিব ধম্মিকা দাসানায়েক স্পিকারের কাছে পাঠানো প্রেসিডেন্ট গোতাবায়ার পদত্যাগপত্র পড়ে শোনান।

পদত্যাগপত্রে গোতাবায়া বলেন, দায়িত্ব নেয়ার তিন মাসের মধ্যে কোভিড মহামারি গোটা বিশ্বকে কাবু করে ফেলে। কিন্তু সেই সময়ে শ্রীলঙ্কাকে মহামারি থেকে রক্ষা করতে তাঁর সরকারের নেয়া পদক্ষেপে তিনি সন্তুষ্ট।

তিনি বলেন, মহামারীকালে লকডাউন দেয়ায় শ্রীলঙ্কা বৈদেশিক মুদ্রা হারায় এবং অর্থনীতি ধসে পড়ে। যা এখন চরম আকার ধারণ করেছে। সংকট মোকাবিলায় সর্বদলীয় সরকার গঠনে সহায়তা করার জন্য সব দলকে আমন্ত্রণ জানানো হয় ও প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়া হয়।

পদত্যাগপত্র গোতাবায়া আরও বলেন, রাজনৈতিক নেতা ও জনগণের অনুরোধের প্রতি সম্মান জানিয়ে ১৪ জুলাই থেকে তার পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন। তবে তিনি অতীতের মতোই তার জন্মভূমির সেবা করে যাবেন।

আরও পড়ুন: হন্য হয়ে নতুন আশ্রয় খুঁজছেন গোতাবায়া

স্থানীয় সময় গত মঙ্গলবার (১২ জুলাই) মধ্যরাতে গোতাবায়া দেশ ত্যাগ করেন। ৭৩ বছর বয়সী গোতাবায়া মালদ্বীপের রাজধানী মালেতে পৌঁছান রাত তিনটার দিকে। এরপর সেখান থেকে সিঙ্গাপুর চলে যান। মালদ্বীপ থেকে প্লেনে সিঙ্গাপুরে পৌঁছান গোতাবায়া। সঙ্গে রয়েছেন স্ত্রী ও দুই দেহরক্ষী।


একাত্তর/এসজে
যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
তীব্র দলীয় চাপ ও জনপ্রিয়তার তলানিতে ঠেকে অবশেষে পরাজয় মেনে নিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সোমবার ডাউনিং স্ট্রিটের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে এক আবেগঘন ও অশ্রুসিক্ত ভাষণে তিনি পদত্যাগের...
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নাটকীয় পদত্যাগের পর এখন সবার নজর লন্ডনের ওয়েস্টমিনস্টারের দিকে। সোমবারই সেখানে নতুন এমপি হিসেবে শপথ নিতে যাচ্ছেন গ্রেটার ম্যানচেস্টারের অত্যন্ত জনপ্রিয়...
প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর কাছেও তিনি একজন মার্জিত, কঠোর পরিশ্রমী এবং ভদ্র মানুষ হিসেবে পরিচিত। অথচ সেই কিয়ার স্টারমারই আধুনিক রাজনৈতিক জনমত জরিপের ইতিহাসে ব্রিটেনের সবচেয়ে অপছন্দের প্রধানমন্ত্রী...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর