চশমাকে বিদায় বলতে আসছে নতুন ‘আই ড্রপ’

আপডেট : ১৬ জুলাই ২০২২, ০২:৩৪ পিএম

যুক্তরাষ্ট্রে নতুন একটি চোখের ড্রপের অনুমোদন দেয়া হয়েছে। বলা হচ্ছে, যাদের দৃষ্টি সমস্যা রয়েছে এ ড্রপটি ব্যবহার করলে পড়াশোনা বা কাছের জিনিস দেখতে তাদের আর চশমা পরতে হবে না। বিস্ময়কর এ ড্রপ চোখে দেয়ার ১৫ মিনিটের মধ্যে কাজ করা শুরু করে। কার্যক্ষমতা থাকে কমপক্ষে ছয় ঘণ্টা। 

দৃষ্টি সমস্যা সমাধানে চশমা আশীর্বাদ। হাঁটাচলা, পড়াশোনা অন্যান্য কাজকর্মে গুরুত্বপূর্ণ সঙ্গী। চশমা ব্যবহারে আছে বিরক্তিও। হারিয়ে ফেলা, ভেঙে যাওয়া, মাস্ক পোরলে জমে কুয়াশা।

বিশ্বে প্রতি চারজনে একজন চোখের সমস্যায় ভোগে। বয়স বাড়লে সমস্যাও বাড়ে। সমাধানে চশমা, কনট্রাক্ট লেন্সের ব্যবহার, অস্ত্রোপচার ভরসা। 

দৃষ্টি সমস্যায় ভোগা ৬৪ শতাংশ চশমা পরেন। ১১ শতাংশ কনট্রাক্ট লেন্স। সম্ভবত এখন সময় হয়েছে কাছের জিনিস স্পষ্টভাবে দেখায় চশমা ব্যবহারকে বিদায় জানানোর।

যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন বিস্ময়কর এক ড্রপের অনুমোদন দিয়েছে। কাছের জিনিস স্পষ্টভাবে দেখাতে সহায়তার করে এটি। ড্রপটি চোখে দেয়ার ১৫ মিনিটের মধ্যে কাজ শুরু। কার্যকর থাকে কমপক্ষে ছয় ঘণ্টা। ড্রপটির নাম ভিউটি।

ক্লিনিক্যাল ট্রায়ালে ৭৫০ জন অংশ নেন। কাছের জিনিস দেখায় তাদের সমস্যা হতো। ৪০ থেকে ৫৫ বছর বয়সীদের ক্ষেত্রে ভালো কাজ করেছে। ড্রপটি সব থেকে ভালো কাজ করে মৃদু থেকে মাঝারি চোখের সমস্যায়। 

প্রস্তুতকারক প্রতিষ্ঠান জানায়, চোখের ভেতরের পিউপিলের আকার বেড়ে গেলে কাছের জিনিস দেখায় সমস্যা হয়। তাদের ড্রপটি পিউপিলের আকার ছোট করতে কাজ করে।

তবে, চোখের সমস্যা থেকে সম্পূর্ণ মুক্তি দিতে পারবে না ভিউটি নামের এই ড্রপ। রাতে গাড়ি চালানোর সময় বা কম আলোয় কাজে এই ড্রপ ব্যবহার না করতে বলেছে নির্মাতা প্রতিষ্ঠান।

ড্রপটি নিয়ে মার্কিনদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। অভ্যন্তরীণ বাজারে সন্তোষজনক ফলাফল পেলে শুরু হবে বিশ্ববাজারে রপ্তানি।


একাত্তর/এআর


মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর