বিশ্বাসঘাতকতার অভিযোগে ইউক্রেনের দুই শীর্ষ কর্মকর্তা বরখাস্ত

আপডেট : ১৮ জুলাই ২০২২, ১০:৪৪ এএম

বিশ্বাসঘাতকতার অভিযোগে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা-এসবিইউর প্রধান ইভান বাকানভ ও প্রসিকিউটর জেনারেল ইরিনা ভেনেডিক্টোভাকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

সোমবার (১৮ জুলাই) বিবিসির প্রতিবেদনে বলা হয়, ক্ষমতাধর সংস্থা দুইটিতে বিশ্বাসঘাতকতার বহু ঘটনার কথা উল্লেখ করে এই সিদ্ধান্তের ঘোষণা দিয়েছেন তিনি। 

জেলেনস্কির ভাষ্যমতে, ৬০ জনের বেশি সাবেক সরকারি কর্মচারী বর্তমানে রুশ-অধিকৃত এলাকায় ইউক্রেনের বিরুদ্ধে কাজ করছে। 

রোববার এক ভিডিও বক্তৃতায় জেলেনস্কি বলেন, ‘রাষ্ট্রের জাতীয় নিরাপত্তার ভিত্তির বিরুদ্ধে এ ধরনের একের পর এক অপরাধ ঘটে যাওয়ায়... সংশ্লিষ্ট প্রধানদের বিরুদ্ধে অত্যন্ত গুরুতর প্রশ্ন উঠেছে।

‘এসব প্রশ্নের সঠিক উত্তর দেওয়া হবে’, যোগ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

তিনি আরও বলেন, আইন প্রয়োগকারী কর্মকর্তাদের বিরুদ্ধে মোট ৬৫১টি রাষ্ট্রদ্রোহ ও দেশবিরোধীদের সহযোগিতার মামলা করা হয়েছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক হামলা, নিহত চার

বরখাস্ত করা এসবিইউ প্রধান ইভান বাকানভ জেলেনস্কির শৈশবের বন্ধু। এর আগে ক্রিমিয়ায় এসবিইউ এর আঞ্চলিক প্রধান ওলেহ কুলিনিচকে গ্রেপ্তার করা হয়। তাকে বিশ্বাসঘাতকতায় সন্দেহভাজন বিবেচনা করা হচ্ছে।

এদিকে, বরখাস্ত হওয়ার ঘটনায় দুই কর্মকর্তা—ইভান বাকানভ ও ইরিনা ভেনেডিক্টোভা এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি।

একাত্তর/এসজে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
আগামী মাসের মার্কিন মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে বিশ্ব রাজনীতিতে ফের বড় ধরনের নাটকীয়তার জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার নিজের সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে আচমকা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর