পাপুয়া নিউ গিনিতে সহিংসতায় ১৮ জন নিহত

আপডেট : ২১ জুলাই ২০২২, ০৩:২০ পিএম

পাপুয়া নিউ গিনির পাহাড়িয়া এলাকায় স্থানীয় উপজাতিদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন।

দেশটির সহিংসতা প্রবণ এ অঞ্চলে উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী জেমস মারাপি বৃহস্পতিবার (২১ জুলাই) ‘জরুরি অবস্থা’ জারি করেন। খবর এএফপির।

স্থানীয় পুলিশ প্রধান জর্জ ককাস জানান, মঙ্গলবার পরগারা শহরের কাছে ভয়াবহ সংঘর্ষে ১৩ পুরুষ ও ৫ নারী নিহত হন। তাদের রামদা ও কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

এনগা অঞ্চলের অসমতল জঙ্গলে স্থানীয় উপজাতিদের মধ্যে প্রায় সংঘর্ষ ঘটতে দেখা যায়। জমি, প্রাকৃতিক সম্পদ বা অন্য বিরোধকে কেন্দ্র করে তাদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এসব সংঘর্ষের কোনটি আবার চরম আকার ধারণ করে এবং গণ হত্যার কারণ হয়ে দাঁড়ায়।

প্রধানমন্ত্রী মারাপি বলেন, মঙ্গলবারের সংঘর্ষের সাথে দেশের চলমান নির্বাচনী প্রচারণার কোন যোগসূত্র নেই বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, প্রয়োজনীয় বিশেষ সহযোগিতার স্বার্থে কেবলমাত্র পরগারা না, অন্য অনেক এলাকাতে আমরা সামরিক ও পুলিশ বাহিনীর আরো সদস্য মোতায়েনের কথা বলে দিয়েছি।

আরও পড়ুন: পুতিনের অসুস্থতার খবর উড়িয়ে দিলেন সিআইএ প্রধান

তিনি আরো বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে পরগারা এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। সেখানে হত্যার ঘটনা উপজাতিদের মধ্যে ধারাবাহিক লড়াইয়ের সাথে সম্পৃক্ত।’


একাত্তর/আরএ

মধ্য আফ্রিকার দেশ চাদের পূর্বাঞ্চলে পানি নিয়ে দুই পরিবারের মধ্যকার বিরোধ শেষ পর্যন্ত ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। দেশটির উপ-প্রধানমন্ত্রী লিমান মাহামাত জানিয়েছেন, এই সহিংসতায় অন্তত ৪২ জন...
ফিনল্যান্ডে মাঝ আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছে। এস্তোনিয়ার রাজধানী তালিন থেকে একসাথে উড্ডয়নের পর হেলিকপ্টার দুটি বিধ্বস্ত হয়।
যুক্তরাষ্ট্রের রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছে মাঝ আকাশে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে আমেরিকান এয়ারলাইন্সের আঞ্চলিক যাত্রীবাহী জেট বিমানের সংঘর্ষের ঘটনা ঘটেছে।...
মেক্সিকোর পশ্চিম সিনালোয়া রাজ্যে সিনালোয়া কার্টেলের প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে সংঘর্ষে প্রায় ৫৩ জন নিহত এবং ৫১ জন নিখোঁজ হয়েছেন। গত ৯ সেপ্টেম্বর থেকে এ সংঘর্ষ শুরু হয় বলে স্থানীয় কর্তৃপক্ষ...
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি উঁচিয়ে ধরার ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বিজয়ী বীরের বেশে স্পেনের মাটিতে পা রেখেছে লাল-হলুদ ব্রিগেড! পরিষ্কার নীল আকাশের নিচে...
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক লড়াইয়ে অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত ভেঙে পড়েছিল আর্জেন্টিনার প্রতিরোধ। ১০৬ মিনিটে ফেরান তোরেসের এক নিখুঁত লক্ষ্যভেদে ২০২৬...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবরূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর