মার্কিন সেনাবাহিনীর হেলিকপ্টারের সাথে যাত্রীবাহী বিমানের সংঘর্ষ

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ১১:৫৭ এএম

যুক্তরাষ্ট্রের রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছে মাঝ আকাশে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে আমেরিকান এয়ারলাইন্সের আঞ্চলিক যাত্রীবাহী জেট বিমানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিমানটিতে ৬৪ জন ছিলেন।

স্থানীয় সময় বুধবার (২৯ জানুয়ারি) সংঘর্ষের পর বিমানটি পোটোম্যাক নদীতে ছিটকে পড়ে।

দ্যা ইকোনমিক টাইমসের খবরে বলা হয়েছে, নদী থেকে এরই মধ্যে একাধিক মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত অন্তত ১৮টি দেহ উদ্ধার করা হয়েছে।

রয়টার্সের খবরে ওয়াশিংটন পোস্টের বরাতে বলা হয়েছে, এখনও পর্যন্ত কোনো জীবিত ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়নি। টেক্সাসের সিনেটর টেড ক্রুজ সোশ্যাল মিডিয়ায় বলেছেন, ‘আমরা জানি যে প্রাণহানি ঘটেছে’। তবে ঠিক কতজন মারা গেছেন তা তিনি উল্লেখ করেননি।

অন্যদিকে একজন জ্যেষ্ঠ মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, সংঘর্ষের সময় হেলিকপ্টারটিতে কমপক্ষে তিনজন মার্কিন সেনা ছিলেন। বিষয়টির সংবেদনশীলতার কারণে নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা আরো বলেন, ব্ল্যাক হক হেলিকপ্টারে সংঘর্ষের সময় কোনো জ্যেষ্ঠ মার্কিন নেতা ছিলেন না।

আমেরিকান এয়ারলাইন্স নিশ্চিত করেছে যে, জেটটিতে ৬৪ জন আরোহী ছিলেন - যার মধ্যে ৬০ জন যাত্রী এবং চার জন ক্রু সদস্য ছিলেন।

মার্কিন সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, তারা নিশ্চিত যে, সেনাবাহিনীর UH-60 মডেলের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।

একাত্তর/আরএ
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর