করোনায় আক্রান্ত জো বাইডেন

আপডেট : ২১ জুলাই ২০২২, ১০:৫২ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। 

বৃহস্পতিবার (২১ জুলাই) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারিন জিন-পিয়ের। 

বিবৃতিতে বলা হয়, করোনা শনাক্ত হওয়া বাইডেনের মৃদু লক্ষণ আছে এবং তিনি প্যাক্সলোভিড নামে একটি অ্যান্টিভাইরাল ওষুধ সেবন করছেন। 

এই বিবৃতিতে আরও বলা হয়েছে, ৭৯ বছর বয়সী বাইডেনকে হোয়াইট হাউসে আইসোলেশনে রাখা হয়েছে। তবে তিনি তার দায়িত্ব পালন অব্যাহত রাখবেন। কর্মীদের সঙ্গে তিনি যোগাযোগ অব্যাহত রাখবেন।

এছাড়াও পরিকল্পিত বৈঠকগুলোতেও তার অংশ নেওয়ার কথা রয়েছে বলেও জানানো হয় এই বিবৃতিতে। 

মধ্যপ্রাচ্য সফর থেকে ফিরে আসার চারদিন পর প্রেসিডেন্ট বাইডেনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মধ্যপ্রাচ্যে তিনি ইসরাইল, ফিলিস্তিন এবং সৌদি আরবের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। 

উল্লেখ্য, জো বাইডেন ২০২০ সালের ডিসেম্বরে এবং ২০২১ সালের জানুয়ারিতে ফাইজার-বাইয়োনটেকের কোভিড ভ্যাকসিন নেন। এরপর ২০২১ সালের সেপ্টেম্বরে এবং ২০২২ সালের মার্চে ফাইজারের বুস্টার ডোজ নেন তিনি।


একাত্তর/জো

সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর সম্ভাব্য পাল্টা পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে সামরিক প্রস্তুতি জোরদার করেছে ইরাক।
ইরানি সামরিক কমান্ডার কাসেম সোলাইমানি হত্যার প্রতিশোধ নিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ শীর্ষস্থানীয় রাজনীতিকদের হত্যার ষড়যন্ত্রের দায়ে আসিফ মার্চেন্ট নামে এক পাকিস্তানি নাগরিককে...
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইলি আগ্রাসন শুরুর পর থেকেই যুক্তরাষ্ট্রের অস্ত্র সংকটের বিষয়টি সামনে এসেছে। এ পরিস্থিতিতে হোয়াইট হাউজের শীর্ষ সামরিক কর্মকর্তারা আগামী শুক্রবার জরুরি বৈঠক ডেকেছেন
যুক্তরাষ্ট্রের সাথে বৈঠককে ইরানি কর্তৃপক্ষ ইতিবাচক হিসেবে বর্ণনা করলেও, ওমানে অনুষ্ঠিত এই পরোক্ষ আলোচনা মার্কিন হামলার ক্রমবর্ধমান আশঙ্কা প্রশমিত করার মতো কোনো সুনির্দিষ্ট রূপরেখা দিতে পারেনি।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর